বসের প্রেমে হাবুডুবু খাচ্ছেন? চাকরি বাঁচিয়ে মনের কথা জানান এই উপায়ে
নিজস্ব সংবাদদাতা
১৩ ফেব্রুয়ারি ২০২৬ ১৭ : ৩২
শেয়ার করুন
1
9
অফিসে পরকীয়ার আভাস পেলেই সেটা চর্চার অন্যতম বিষয় হয়ে ওঠে। ফিসফাস, হাসাহাসি সবই চলে। এমনকী রটতে থাকে নানা ভিত্তিহীন কথাও। কিন্তু এসব জানার পরও যদি বসকে মন দিয়ে বসেন তখন? মনের কথা মনেই চেপে রাখবেন নাকি বলে ফেলা উচিত? ছবি- সংগৃহীত
2
9
সাইকোলজি এক্সপার্টদের মতে কাজের জায়গায় কোনও সিনিয়রের প্রতি আকর্ষিতবোধ হওয়া, বা প্রেমে পড়া মোটেই কোনও অস্বাভাবিক বিষয় নয়। আকছার ঘটে থাকে এমনটা। বিশেষ করে বসের প্রতি অনেকেই আকৃষ্ট হন কারণ তিনি তাঁর জুনিয়রদের কাছে রোল মডেলের ভূমিকা পালন করেন অনেক ক্ষেত্রেই। ছবি- সংগৃহীত
3
9
এবার যদি আপনার বস সিঙ্গল এবং আনম্যারেড হন, তাহলে তো তাঁকে মনের কথা জানাতে কোনও অসুবিধাই নেই। কিন্তু তার আগে বুঝে নিন, ইমোশনালি তিনি অ্যাভেলএবল কিনা। যদি হন, তাহলে চাকরি খোয়ানোর ভয়কে সাইড করে মনের কথা জানিয়ে দিন। তবে খেয়াল রাখুন যাতে সেই কথা পাঁচ কান না হয়। এতে চাকরির উপর নেতিবাচক প্রভাব পড়তে পারে। ছবি- সংগৃহীত
4
9
কাজের জায়গায় পেশাদারিত্ব বজায় রাখুন। প্রফেশনাল সম্পর্কেই সীমাবদ্ধ থাকুন। ব্যক্তিগত সম্পর্ক, রসায়ন অফিসের পরের জন্য রেখে দিন। ছবি- সংগৃহীত
5
9
কাজের বাইরে অকারণ একসঙ্গে সময় কাটানো, কথা বলা থেকে বিরত থাকুন। আগে যেভাবে সময় কাটাতেন, সেভাবেই প্রেমের পরেও সময় কাটান। ছবি- সংগৃহীত
6
9
অফিসে, বসের কেবিনে, ক্যান্টিন বা অন্যত্র মনের কথা না জানিয়ে বরং বাইরে কোথাও বা ফোন মারফত জানাতে পারেন। অফিস টাইমের পরই এই কথা জানানো শ্রেয়। ছবি- সংগৃহীত
7
9
মনের কথা আর অন্য কোনও কলিগকে না বলাই ভাল। নিজের অনুভূতি নিজের কাছেই রাখুন। অন্য কাউকে বললে আপনার ভালবাসার কথা কিন্তু চর্চার টপিক হয়ে উঠতে পারে। ছবি- সংগৃহীত
8
9
আর যদি বস না করে দেন আপনার প্রস্তাবে? তাহলে তার উপর রাগ বা ক্ষোভ না পুষে রেখে, সেটাকে প্রফেশনালি হ্যান্ডেল করুন। ব্যবহার স্বাভাবিক রাখুন। ছবি- সংগৃহীত
9
9
এমনকী সম্পর্ক হওয়ার পর যদি ব্রেকআপ হয়, তাহলেও দুজনেই অফিসে নিজেদের আচরণ স্বাভাবিক রাখুন। চেষ্টা করতে পারেন যতটা সম্ভব মুখোমুখি কম হওয়া যায়। ছবি- সংগৃহীত