ভোটের পরই হু হু করে বাড়ল বানিজ্যিক গ্যাসের দাম। পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতির জেরে বিশ্ববাজার টালমাটাল। অপরিশোধিত তেলের দাম চড়চড় করে বাড়ছে। এর সরাসরি প্রভাব পড়েছে ভারতের বাজারেও।
2
11
শুক্রবার, মে মাসের পয়লা তারিখ থেকেই হু হু করে বাড়ল বাণিজ্যিক গ্যাসের দাম। এই নিয়ে গত তিন মাসে টানা তিন বার দাম বাড়ল ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডারের।
3
11
দিল্লিতে এক লাফে ১৯ কেজির সিলিন্ডারের দাম বেড়েছে ৯৯৩ টাকা। ফলে রান্নার গ্যাসের এই নতুন দাম দাঁড়িয়েছে ৩,০৭১.৫০ টাকা।
4
11
গত তিন মাস মিলিয়ে বাণিজ্যিক সিলিন্ডার পিছু মোট খরচ বাড়ল ১,৩০৩ টাকা। এর আগে মার্চ ও এপ্রিল মাসেও দফায় দফায় দাম বাড়ানো হয়েছিল।
5
11
বিভিন্ন হোটেল-রেস্তোরাঁ মালিকদের কপালে চিন্তার ভাঁজ। বাড়িতে রান্নার কাজে ব্যবহৃত ১৪.২ কেজির সিলিন্ডারের দামে কোনও বদল আনা হয়নি। শেষ বার গত ৭ মার্চ ঘরোয়া সিলিন্ডারের দাম বেড়েছিল ৬০ টাকা।
6
11
আন্তর্জাতিক বাজারে তেলের দাম ও ডলারের তুলনায় টাকার মূল্যের ওপর ভিত্তি করে প্রতি মাসের শুরুতে রান্নার গ্যাসের দাম ঠিক করে রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি।
7
11
পশ্চিম এশিয়ায় যুদ্ধের জেরে জোগান ব্যাহত হওয়ায় বিশ্ববাজারে তেলের দাম প্রায় ৫০ শতাংশ বেড়ে গিয়েছে। মূলত সেই কারণেই বাণিজ্যিক গ্যাসের এই অস্বাভাবিক মূল্যবৃদ্ধি।
8
11
এক নজরে কোন কোন শহরে গ্যাসের দাম কত দেখে নিন।
কলকাতা- ৩,৩৫৫ টাকা। দিল্লি- ৩,০৭১.৫০ টাকা। মুম্বই- ৩,০৪৬.৫০ টাকা৷ চেন্নাই- ৩,২৫৯.৫০ টাক। পাটনা- ৩,৩৬৯ টাকা।
ইন্ডিয়ান অয়েল জানিয়েছে, এই মূল্যবৃদ্ধিতে সাধারণ মানুষের আতঙ্কিত হওয়ার কারণ নেই। তাদের দাবি, বাণিজ্যিক ও বড় সিলিন্ডারের ব্যবহার মোট গ্যাস ব্যবহারের মাত্র ১ শতাংশেরও কম।
11
11
দেশের প্রায় ৩৩ কোটি গ্রাহক যে ঘরোয়া সিলিন্ডার ব্যবহার করেন, তার দাম বাড়ানো হয়নি। এমনকী পেট্রোল ও ডিজেলের দামও অপরিবর্তিত। দিল্লিতে লিটার প্রতি পেট্রোল ৯৪.৭২ টাকা এবং ডিজেল ৮৭.৬২ টাকাতেই থিতু রয়েছে।