বিধানসভায় বিদ্যুৎ দপ্তরের বাজেটের জবাবি ভাষণে রাজ্যের বিদ্যুৎ পরিকাঠামো উন্নয়ন, নবীকরণযোগ্য শক্তির প্রসার এবং গ্রাহক পরিষেবা নিয়ে একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
2
12
তিনি বলেন, উন্নয়ন ও প্রগতির জন্য বিদ্যুৎ অপরিহার্য এবং সেই লক্ষ্যেই রাজ্য সরকার বিদ্যুৎ ক্ষেত্রে একাধিক প্রকল্প হাতে নিয়েছে।
3
12
মুখ্যমন্ত্রী জানান, বক্রেশ্বরে নতুন সৌরবিদ্যুৎ প্রকল্প গড়ে তোলা হচ্ছে। পাশাপাশি কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্রে ১,২৩৮ কোটি টাকার ব্যাটারি এনার্জি স্টোরেজ সিস্টেম স্থাপন করা হবে।
4
12
কোলাঘাটেও সৌরবিদ্যুৎ প্রকল্প গড়ে তোলার পরিকল্পনার কথা জানান তিনি। তাঁর দাবি, রাজ্যের হাতে পর্যাপ্ত উদ্বৃত্ত কয়লা রয়েছে এবং কেন্দ্রীয় সরকারের বিভিন্ন বিদ্যুৎ প্রকল্পেও রাজ্য সরকার সক্রিয়ভাবে অংশগ্রহণ করছে।
5
12
বিদ্যুৎ ব্যবস্থাকে আরও আধুনিক করতে রাজ্যজুড়ে ইভি চার্জিং স্টেশন তৈরি করা হবে বলেও ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। একইসঙ্গে কৃষকদের বিদ্যুতের বিল কমানোর উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও তিনি জানান।
6
12
সীমান্তবর্তী ৯টি জেলায় কেন্দ্রের ‘ভাইব্র্যান্ট ভিলেজ’ কর্মসূচিতে রাজ্য অংশ নিচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।
7
12
গ্রাহক পরিষেবার ক্ষেত্রে বড় ঘোষণা করে মুখ্যমন্ত্রী বলেন, আগামী জানুয়ারি মাস থেকে তিন মাস অন্তর নয়, প্রতি মাসে বিদ্যুতের বিল দেওয়া হবে।
8
12
পাশাপাশি গ্রামীণ এলাকায় নাইট মোবাইল ভ্যানের সংখ্যা দ্বিগুণ করা হবে, যাতে দ্রুত পরিষেবা পৌঁছে দেওয়া যায়।
9
12
স্মার্ট মিটার প্রসঙ্গে তিনি স্পষ্ট করে বলেন, গৃহস্থালি গ্রাহকদের ক্ষেত্রে স্মার্ট মিটার বসানো বাধ্যতামূলক করা হচ্ছে না। তাঁর কথায়, “আমাদের সরকার মানুষের স্বার্থে কাজ করে।”
10
12
ভাষণের শেষ অংশে রাজনৈতিক সুরও চড়ান মুখ্যমন্ত্রী। বিরোধীদের কটাক্ষ করে তিনি বলেন, “কিছু বিষয় বললে বিরোধীদের হৃদকম্প হয়ে যাবে।”
11
12
যাদবপুরে অশান্তি প্রসঙ্গ টেনে সতর্কবার্তা দিয়ে তিনি বলেন, উস্কানি বরদাস্ত করা হবে না এবং “এটা দুর্বল সরকার নয়, শক্তিশালী সরকার।”
12
12
একইসঙ্গে তিনি দাবি করেন, সরকার কাজের জন্য পর্যাপ্ত সময় পায়নি, তবে আগামী দিনে “ডবল ইঞ্জিন সরকারের” কাজ আরও স্পষ্টভাবে মানুষের সামনে তুলে ধরা হবে।