শীত প্রায় বিদায় নিয়েছে৷ তবে বসতের সন্ধ্যাতেও বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়ার পরিকল্পনা করলে স্বাগত জানানোর জন্য হট চকলেট থাকলে আড্ডা জমে ওঠে৷
2
11
হট চকলেট- শুধু যে নস্টালজিক করে তাই নয়, এটা প্রাচীনকালের এক ধরনের ওষুধও বটে৷ চকলেট জমিয়ে শক্ত বার হিসাবে বাজারে আসার অনেক আগে থেকেই চকলেট পান করা হত৷
3
11
কেউ পছন্দ করে পুডিং এর মতো, আবার কারও পছন্দ নরম ফেনাওয়ালা গরম ঘন পানীয়ের মতো৷ যেভাবে খেতে পছন্দ করুন না কেন হট চকোলেট যে মনের আর জিভের আরাম এ কথা অনস্বীকার্য।
4
11
কিন্তু কী ভাবে এই হট চকোলেট ওষুধ থেকে আড্ডার অন্যতম আকর্ষণ হয়ে উঠল? এখনকার হট চকলেট মিষ্টি, ক্রিমে ভরপুর৷ কিন্তু প্রাচীনকালে যে তরল চকলেট খাওয়া হত সেটা ছিল তেতো আর মশলাদার৷ মনে করা হত এর ঔষধি গুণ আছে।
5
11
ইতিহাস বলছে, কোকোয়ার সঙ্গে লঙ্কা, মশলা এমনকি প্রাণীর দেহাংশ নির্দিষ্ট পরিমাণে মিশিয়ে জ্বর, সংক্রমণ, ক্লান্তি, কিডনির সমস্যা, বদহজম, শ্বাসকষ্ট ইত্যাদি রোগের পথ্য তৈরি করা হত৷ সপ্তদশ শতাব্দীতে হট চকলেট ওষুধ হিসাবে খাওয়ার পরামর্শ দিতেন চিকিৎসক। তখন থেকেই কোকোয়া জনপ্রিয় হয়ে ওঠে৷
6
11
সেই সময় ইউরোপে যে 'চকলেট পানীয়' ছিল তা ঘন, মশলাযুক্ত, তিক্ত স্বাদের৷ চকলেটে মেশানো হত লঙ্কা দারুচিনি, মধু, চিনি, ওষধি দ্রব্য, কখনও ডিম বা ওয়াইনও মেশানো হত এর পুষ্টিগুণ বাড়ানোর জন্য।
7
11
তখনকার চিকিৎসকেরা মনে করতে চকলেটের এই পানীয় রোগীকে পথ্য হিসাবে দিলে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে৷ এই 'চকলেট পানীয়' জ্বরে ভুগলে, কোনও রকম সংক্রামক ব্যাধি হলে কিংবা বয়স্কদের আর সৈনিকদের দেওয়া হত৷
8
11
কোকোয়াতে আছে ন্যাচারাল ফ্যাট, কার্বোহাইড্রেট এবং উদ্দীপক কিছু যৌগ৷ দেহের শক্তি পুনরুদ্ধার করার ক্ষেত্রে এটাকে পরিপূর্ণ পানীয় মনে করা হত।সেখান থেকে আজকের হট চকলেট কী ভাবে এল?
9
11
ঊনবিংশ শতাব্দীতে কোকো প্রেস আসার পরে চকলেট এর দাম কমল এবং চকলেট অনেক নরম হল৷ চকলেট প্রস্তুত এর ক্ষেত্রে এই বদল আসায় চকলেট পথ্য থেকে মনপছন্দ পানীয় হয়ে উঠল। চিনি যেহেতু সহজলভ্য, তাই চকলেট এর তেতো স্বাদ বদলে গিয়ে মিষ্টি হল এবং বাড়ি থেকে ক্যাফে সর্বত্র আড্ডার টেবিলে জায়গা করে নিল হট চকলেট৷
10
11
ঊনবিংশ শতাব্দীর শেষ দিকে এল মিল্ক চকলেট৷ চকলেটে দুধ মিশিয়ে তাকে আরও নরম ভেলভেটের মতো অনুভূতি দেওয়া হল৷ এখন নানা স্বাদের হট চকলেট পাওয়া যায়
11
11
ঘন ইতালীয় সিওকোলাটা ক্যালডা, মেক্সিকান চ্যাম্পুরাডো, ফরাসি চকোলেট চাউড, আমেরিকান-ধাঁচের মার্শম্যালো মগ এবং একক-মূল কোকো থেকে তৈরি কারিগর সংস্করণ। তিক্ত ঔষধি মিশ্রণ হিসেবে যা শুরু হয়েছিল তা এখন বিশ্বের প্রিয় আরামদায়ক পানীয়গুলির মধ্যে অন্যতম।