ডেটিং অ্যাপে একের পর এক প্রোফাইল সোয়াইপ করতে করতে ক্লান্ত গ্রাহকরা। এই একঘেয়েমি কাটাতে এবার অভিনব মডেল নিয়ে এসেছে চিনের এক ম্যাচমেকিং স্টার্টআপ- ‘লিয়াংপেই এআই’।
2
7
এই অ্যাপের ফি ২,০০০ ইউয়ান (ভারতীয় মুদ্রায় প্রায় ২৮,১৫৫ টাকা)। সংস্থার প্রতিশ্রুতি তিন বছরের মধ্যে বিয়ে না হলে পুরো টাকাটাই ফেরত দেওয়া হবে! অন্যান্য অ্যাপের মতো এখানে একাধিক মানুষের সঙ্গে একসঙ্গে চ্যাট করার সুযোগ নেই। বদলে রয়েছে ‘ওয়ান-অন-ওয়ান’ অর্থাৎ একবারে শুধু একজনের সঙ্গেই কথা বলার সুবিধা।
3
7
মুনশট এআই-এর প্রাক্তন প্রধান জেং শিনশুন তৈরি করেছেন এই অ্যাপ। এখানে অ্যাকাউন্ট খুলতে প্রথমে ২০ মিনিটের একটি এআই চ্যাটের মুখোমুখি হতে হয়। তার ভিত্তিতেই তৈরি হয় বিস্তারিত প্রোফাইল। সেখানে লেখা থাকে পারিবারিক ব্যাকগ্রাউন্ড, শিক্ষাগত যোগ্যতা, পেশা, শখ, ব্যক্তিত্ব, জীবনধারা এবং সঙ্গীর থেকে কী প্রত্যাশা, সেই সব তথ্য।
4
7
এক সংবাদমাধ্যম সাক্ষাৎকারে জেং জানান, "একবারে একজনের সঙ্গে কথা বললে দুজন মানুষই সম্পর্কে বেশি মনোযোগী হতে পারেন। শেষ পর্যন্ত সম্পর্ক না টিকলেও অন্তত মন খুলে কথা বলার পরেই সেই সিদ্ধান্তে পৌঁছানো যায়।"
5
7
এখানেই শেষ নয়, অ্যাপে রয়েছে একটি ‘এআই স্ট্র্যাটেজিস্ট’। গ্রাহকদের প্রোফাইল ও চ্যাট বিশ্লেষণ করে সম্পর্কের সমস্যা মেটাতে পরামর্শ দেয় এটি। একাধিক সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যেই ৩৫ হাজারের বেশি গ্রাহক অ্যাপটিতে নাম নথিভুক্ত করেছেন।
6
7
অন্য দিকে, গত সেপ্টেম্বরে আরেকটি বিশেষ ডেটিং অ্যাপ চালু করেছে সিঙ্গাপুর সরকার। মূলত সরকারি কর্মীদের কথা ভেবেই এই পদক্ষেপ। ২১ থেকে ৩৫ বছর বয়সীরাই কেবল এটি ব্যবহার করতে পারবেন। গতানুগতিক ‘সোয়াইপ কালচার’ সরিয়ে সম্পর্ক তৈরিতে সাহায্য করতে অ্যাপটি ব্যবহার করছে এক নোবেলজয়ী অ্যালগরিদম।
7
7
উল্লেখ্য, জনসংখ্যা কমতে থাকায় বিরাট সঙ্কটের মুখে সিঙ্গাপুর। তথ্য অনুযায়ী, ২০২৫ সালে সেখানে ৩০ হাজারের চেয়েও কম শিশু জন্ম নিয়েছে, যা গত ৬০ বছরে সর্বনিম্ন। আবার মৃত্যুর সংখ্যা বেড়ে ২০২৫ সালেই পৌঁছেছে প্রায় ২৬,৫০০-এ।