রাত হলেই শুরু হয় কাশি? সাধারণ ঠান্ডা লাগা নয়, অন্য চার সমস্যার কথা জানাচ্ছেন বিশেষজ্ঞরা, কী করবেন জেনে নিন
নিজস্ব সংবাদদাতা
১০ নভেম্বর ২০২৬ ১৮ : ৫৬
শেয়ার করুন
1
8
দিনের বেলায় তেমন কাশি হচ্ছে না, অথচ রাত হলেই শুরু হচ্ছে একটানা কাশি! শুতে গেলেই যেন সমস্যা আরও বেড়ে যাচ্ছে। অনেকেই একে সাধারণ সর্দি-কাশি ভেবে এড়িয়ে যান। বিশেষ করে আবহাওয়া পরিবর্তনের সময় এই সমস্যা বেশি দেখা যায়।
2
8
কিন্তু চিকিৎসকদের মতে, রাতে কাশি বেড়ে যাওয়ার পিছনে শুধুমাত্র ঠান্ডা লাগা দায়ী নয়। হাঁপানি থেকে শুরু করে অ্যাসিড রিফ্লাক্স, একাধিক শারীরিক সমস্যার কারণেও রাতে কাশি বাড়তে পারে। চার বিষয় সচেতন করছেন চিকিৎসকেরা৷
3
8
১. হাঁপানির সমস্যা:রাতে কাশি বেড়ে যাওয়ার অন্যতম কারণ হতে পারে অ্যাজমা বা হাঁপানি। অনেকের ক্ষেত্রে রাতের দিকে শ্বাসনালিতে প্রদাহ ও সংকোচন বেড়ে যায়। ফলে শ্বাস নিতে সমস্যা হয় এবং শুকনো কাশি শুরু হতে পারে। এর পাশাপাশি বুকে চাপ অনুভব করা বা শ্বাসকষ্টের মতো সমস্যাও দেখা দিতে পারে।
4
8
২. অ্যালার্জি ও নাক থেকে গলায় শ্লেষ্মা জমা: ধুলো, পরাগরেণু কিংবা বাতাসে থাকা বিভিন্ন অ্যালার্জেনের কারণে কাশি হতে পারে। আবার অনেক সময় নাক ও সাইনাসে তৈরি হওয়া অতিরিক্ত শ্লেষ্মা গলার পিছনের দিকে নেমে আসে। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় একে পোস্ট ন্যাসাল ড্রিপ (Postnasal Drip) বলা হয়। শুয়ে পড়লে এই শ্লেষ্মা গলায় জমে অস্বস্তি তৈরি করে। ফলে বারবার কাশি হতে পারে। যাঁদের অ্যালার্জির সমস্যা রয়েছে, তাঁদের ক্ষেত্রে এই সমস্যা বেশি দেখা যায়।
5
8
৩. অ্যাসিড রিফ্লাক্স: রাতে কাশি বেড়ে যাওয়ার আর একটি গুরুত্বপূর্ণ কারণ অ্যাসিড রিফ্লাক্স। পাকস্থলীর অ্যাসিড খাবারনালি দিয়ে উপরের দিকে উঠে এলে গলায় জ্বালা ও অস্বস্তি তৈরি হতে পারে। বিশেষ করে রাতে দেরি করে ভারী খাবার খেয়ে সঙ্গে সঙ্গে শুয়ে পড়লে এই সমস্যা বাড়ে। এর ফলে কাশি, গলায় অস্বস্তি এমনকি মুখে টক স্বাদ অনুভব হতে পারে। তাই রাতের খাবার খাওয়ার পর অন্তত ২-৩ ঘণ্টা বিরতি দিয়ে শুতে যাওয়ার পরামর্শ দেওয়া হয়।
6
8
দীর্ঘদিন ধরে সমস্যা চলতে থাকলে তা অবহেলা করা উচিত নয়। বিশেষজ্ঞদের মতে, টানা ২-৩ সপ্তাহের বেশি কাশি থাকলে, কাশির কারণে বারবার ঘুম ভেঙে গেলে কিংবা কাশির সঙ্গে শ্বাসকষ্ট দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।
7
8
প্রাথমিকভাবে রাতের খাবার খাওয়ার পর অন্তত ২-৩ ঘণ্টা বিরতি দিয়ে ঘুমোতে যান। শোওয়ার ঘর পরিষ্কার রাখুন। ধুলোবালি ও অ্যালার্জির কারণ হতে পারে এমন জিনিস থেকে দূরে থাকুন। পর্যাপ্ত জল পান করুন।নাক বন্ধ থাকলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তার চিকিৎসা করান। ধূমপান এবং অন্যের ধোঁয়ার সংস্পর্শ এড়িয়ে চলুন।
8
8
মনে রাখবেন, শুধু কাশি কমানোর ওষুধ খেলেই সমস্যার সমাধান নাও হতে পারে। হাঁপানি, অ্যালার্জি কিংবা অ্যাসিড রিফ্লাক্স—কোন কারণে কাশি হচ্ছে, তা চিহ্নিত করে চিকিৎসা করানোই সবচেয়ে জরুরি।