অবসরপ্রাপ্ত কর্মীদের জন্য বড় খবর আসতে পারে নভেম্বর মাসেই। EPFO-র ২৪০তম সিবিটি বৈঠক বসতে চলেছে আগামী ১৯ নভেম্বর, বৃহস্পতিবার। এই বৈঠককে ঘিরে নতুন করে আশায় বুক বাঁধছেন লক্ষ লক্ষ পেনশনভোগী।
2
9
দীর্ঘদিন ধরে ন্যূনতম মাসিক পেনশন বাড়ানোর দাবি উঠছে। বিভিন্ন সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, বর্তমান ১,০০০ টাকা থেকে বাড়িয়ে ন্যূনতম পেনশন ৩,০০০ টাকা করার প্রস্তাব বিবেচনা করছে কেন্দ্র।
3
9
তবে এখনই পেনশনভোগীদের অতিরিক্ত আশাবাদী হওয়ার কারণ নেই। কারণ, ৩,০০০ টাকা পেনশনের প্রস্তাব নিয়ে এখনও পর্যন্ত কেন্দ্রীয় সরকারের তরফে কোনও আনুষ্ঠানিক ঘোষণা বা অনুমোদনের কথা জানানো হয়নি।
4
9
EPFO-র ৩০ সেপ্টেম্বরের একটি চিঠি অনুযায়ী, প্রথমে ২৪০তম CBT বৈঠক ১৯ নভেম্বর গুজরাটের গিরে হওয়ার কথা ছিল। তবে পরবর্তীকালে ৪ নভেম্বরের একটি নতুন চিঠিতে বৈঠকের স্থান পরিবর্তনের কথা জানানো হয়। সংশোধিত সূচি অনুযায়ী, আগামী ১৯ নভেম্বর সকাল ১০টা ১৫ মিনিটে নয়াদিল্লির ইস্ট কিদওয়াই নগরে প্রধান কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হবে।
5
9
কয়েকটি সংবাদমাধ্যমের রিপোর্টে দাবি করা হয়েছে, ন্যূনতম EPS পেনশন বাড়িয়ে ৩,০০০ টাকা করার প্রস্তাব নিয়ে শ্রমমন্ত্রক ও অর্থমন্ত্রকের মধ্যে আলোচনা হয়েছে। এমনকী, দুই মন্ত্রকের মধ্যে এই বিষয়ে সমঝোতা হওয়ার খবরও সামনে এসেছে। যদিও সরকারিভাবে এই তথ্য নিশ্চিত করা হয়নি।
6
9
উল্লেখ্য, ২০১৪ সালের ১৯ অগস্ট সরকারি বিজ্ঞপ্তির মাধ্যমে EPS-এর ন্যূনতম পেনশন ১,০০০ টাকা নির্ধারণ করা হয়েছিল। ১ সেপ্টেম্বর ২০১৪ থেকে তা কার্যকর হয়। তারপর এক দশকেরও বেশি সময় পেরিয়ে গেলেও এই অঙ্কে কোনও পরিবর্তন হয়নি।
7
9
মূল্যবৃদ্ধির বাজারে ১,০০০ টাকায় মাসের খরচ চালানো কার্যত অসম্ভব বলে দাবি পেনশনভোগীদের। বিভিন্ন পেনশনভোগী সংগঠন ও শ্রমিক সংগঠন দীর্ঘদিন ধরে ন্যূনতম মাসিক পেনশন ৭,৫০০ টাকা করার দাবি জানিয়ে আসছে।
8
9
সম্প্রতি ১৭ সেপ্টেম্বর ২০২৬ থেকে EPFO-র বেতনসীমা মাসিক ১৫,০০০ টাকা থেকে বাড়িয়ে ২৫,০০০ টাকা করা হয়েছে। তবে এই সিদ্ধান্তের ফলে EPS-এর ন্যূনতম পেনশন স্বয়ংক্রিয়ভাবে বাড়বে না।
9
9
তাই ১৯ নভেম্বরের বৈঠকের দিকে তাকিয়ে রয়েছেন লক্ষ লক্ষ অবসরপ্রাপ্ত কর্মী। তবে সরকারি বিজ্ঞপ্তি প্রকাশ না হওয়া পর্যন্ত ন্যূনতম EPS পেনশন ১,০০০ টাকাই থাকছে।