ভাইফোঁটা মানেই ভাই-বোনের মধ্যে উপহার বিনিময়ের পালা। কেউ উপহার দেন পোশাক, কেউ গয়না, আবার কেউ মিষ্টি বা অন্য কোনও পছন্দের জিনিস। কিন্তু এবছর ভাইফোঁটায় একটু অন্যরকম উপহার দিতে পারেন।
2
13
সোনার গয়না বা কয়েন কেনার পরিবর্তে ভাই কিংবা বোনকে উপহার দিতে পারেন গোল্ড ETF-এর ইউনিট। এতে একদিকে যেমন সোনার প্রতি ভালোবাসার প্রতিফলন ঘটবে, অন্যদিকে ভবিষ্যতের জন্য বিনিয়োগের সুযোগও তৈরি হবে।
3
13
১১ নভেম্বর ভাইফোঁটা। তার আগে অনেকেই জানতে চাইছেন, কীভাবে ভাই বা বোনকে গোল্ড ETF উপহার দেওয়া সম্ভব? সাধারণ মিউচুয়াল ফান্ডের ইউনিট হস্তান্তরের সঙ্গে এর পার্থক্যই বা কোথায়?
4
13
গোল্ড ETF শুধুমাত্র ডিম্যাট অ্যাকাউন্টে রাখা যায়। তাই এই ETF উপহার দিতে হলে নিজের ডিম্যাট অ্যাকাউন্ট থেকে ভাই বা বোনের ডিম্যাট অ্যাকাউন্টে সরাসরি ইউনিট ট্রান্সফার করতে হবে। এই পদ্ধতিকে বলা হয় অফ-মার্কেট ট্রান্সফার।
5
13
প্রথমে নিশ্চিত করতে হবে, যাঁকে উপহার দিচ্ছেন তাঁর সক্রিয় ডিম্যাট অ্যাকাউন্ট রয়েছে। এরপর তাঁর ১৬ সংখ্যার CDSL অথবা DP ID এবং NSDL সংগ্রহ করতে হবে।
6
13
এরপর নিজের ডিপোজিটরির অনলাইন পরিষেবা CDSL Easiest অথবা NSDL SPEED-e কিংবা ব্রোকারের অ্যাপের মাধ্যমে ভাই বা বোনকে বেনিফিশিয়ারি হিসেবে যুক্ত করতে হবে। চাইলে ফিজিক্যাল Delivery Instruction Slip (DIS)-ও জমা দেওয়া যায়।
7
13
পরবর্তী ধাপে ETF-এর ISIN নম্বর, কতগুলি ইউনিট উপহার দেওয়া হচ্ছে এবং ট্রান্সফারের কারণ হিসেবে ‘Gift’ উল্লেখ করতে হবে। OTP বা TPIN দিয়ে অনুমোদন করার পর, অথবা স্বাক্ষর করা DIS জমা দিলে ট্রান্সফারের প্রক্রিয়া শুরু হবে।
8
13
শেয়ার বাজারে ETF বিক্রি না করে সরাসরি নিজের ডিম্যাট অ্যাকাউন্ট থেকে অন্যের ডিম্যাট অ্যাকাউন্টে ইউনিট পাঠানোই অফ-মার্কেট ট্রান্সফার। একই ডিপোজিটরি কিংবা CDSL ও NSDL-এর আলাদা অ্যাকাউন্টের মধ্যেও এই ট্রান্সফার করা সম্ভব।
9
13
তবে এর জন্য ব্রোকার সামান্য ডেবিট চার্জ নিতে পারে। স্ট্যাম্প ডিউটির নিয়মও আগে জেনে নেওয়া উচিত। নাবালক ভাই বা বোনের ক্ষেত্রেও অভিভাবকের পরিচালিত ডিম্যাট অ্যাকাউন্টের মাধ্যমে এই উপহার দেওয়া সম্ভব।
10
13
সাধারণ মিউচুয়াল ফান্ডের ইউনিট নির্দিষ্ট প্রক্রিয়ায় অন্যের কাছে হস্তান্তর করা গেলেও গোল্ড ETF-এর ক্ষেত্রে ডিম্যাট অ্যাকাউন্ট বাধ্যতামূলক। শেয়ার বাজারে লেনদেনের সময় গোল্ড ETF-এর দাম ক্রমাগত ওঠানামা করে। অন্যদিকে মিউচুয়াল ফান্ডের লেনদেন হয় দিনের শেষে ঘোষিত NAV অনুযায়ী।
11
13
আয়কর আইনে ভাই ও বোন আত্মীয়ের মধ্যে পড়েন। ফলে তাঁদের উপহার হিসেবে গোল্ড ETF বা মিউচুয়াল ফান্ডের ইউনিট দিলে প্রাপকের হাতে তার জন্য আয়কর দিতে হয় না, উপহারের মূল্য যতই হোক। উপহার দেওয়ার সময়ও মূলধনী লাভকর প্রযোজ্য হয় না।
12
13
তবে ভবিষ্যতে সেই ইউনিট বিক্রি করলে প্রযোজ্য নিয়ম অনুযায়ী কর দিতে হতে পারে। তাই উপহার দেওয়ার প্রমাণ হিসেবে একটি সাধারণ গিফট ডিড বা চিঠি রেখে দেওয়া ভাল।
13
13
এই প্রতিবেদন শুধুমাত্র তথ্য ও শিক্ষামূলক উদ্দেশ্যে। বিনিয়োগের আগে আর্থিক বিশেষজ্ঞের পরামর্শ নিন। সমস্ত তথ্য ভাল করে খতিয়ে দেখার পরই সিদ্ধান্ত নিন।