দীপাবলি পর থেকেই রাজধানী দিল্লি এবং তার সংলগ্ন অঞ্চলে বাতাসের মান চরম অবনতি হয়েছে। এর ফলে সাধারণ মানুষের মধ্যে চোখের জ্বালা, সর্দি-কাশি এবং গলা ব্যথার মতো সমস্যা মারাত্মক আকারে দেখা দিয়েছে।
2
7
এই পরিস্থিতি থেকে ফুসফুসকে সুরক্ষিত রাখতে এবং গলা ব্যথা বা খুসখুসে কাশি সারাতে বিশেষজ্ঞরা বেশ কিছু ঘরোয়া ও আয়ুর্বেদ প্রতিকারের ওপর জোর দিচ্ছেন।
3
7
হলুদ-দুধ: হালকা গরম দুধে এক চিমটি হলুদ মিশিয়ে পান করলে গলার সংক্রমণ ও প্রদাহ কমতে সাহায্য করে। হলুদের অ্যান্টি-ইনফ্লেমেটরি গুণ শ্বাসনালীকে আরাম দেয়।
4
7
গুড় ও আদা: গুড় এবং আদার মিশ্রণ ফুসফুস পরিষ্কার করতে এবং দূষণের কারণে হওয়া গলা বুক জ্বালাভাব দূর করতে অত্যন্ত কার্যকরী।
5
7
তুলসী ও আদার চা: আদা, তুলসী পাতা এবং মধু দিয়ে ফোটানো হার্বাল চা পান করলে গলার কফ ও সর্দিভাব দূর হয় এবং খুসখুসে ভাব কমে যায়।
6
7
এছাড়াও দূষণের প্রভাব এড়াতে বাইরে বের হলে অবশ্যই N95 মাস্ক ব্যবহার করুন, অপ্রয়োজনীয় সকালের মর্নিং ওয়াক বা তীব্র শারীরিক পরিশ্রম এড়িয়ে চলুন এবং পর্যাপ্ত জল পান করে শরীর হাইড্রেটেড রাখুন।
7
7
বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী, এই প্রতিকারগুলি সাময়িক স্বস্তি দিলেও দূষণের মাত্রা অত্যন্ত বেশি থাকায় শিশু, প্রবীণ এবং শ্বাসকষ্টের রোগীদের বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে।