বৈশাখের গোড়াতেই বাড়ল সোনার দাম। তবে এদিন মাত্র ২০০ টাকা বেড়েছে ১০ গ্রাম ২২ ও ২৪ ক্যারাট সোনার দাম। ১৬ এপ্রিল কলকাতায় ১০ গ্রাম ২২ ক্যারাট সোনা কিনতে খরচ হবে ১ লক্ষ ৪২ হাজার ৬০০ টাকা। ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ১ লক্ষ ৫৫ হাজার ৫৭০ টাকা। ছবি- সংগৃহীত
2
8
সামনেই অক্ষয় তৃতীয়া, এদিন অনেকেই সোনা বা হীরের জিনিস কেনেন। আপনিও কি সেই দলেই পড়েন? এদিকে আবার সোনার দাম দেখে ভাবছেন কী করবেন? তাহলে জেনে নিন পকেটে বেশি চাপ না দিয়ে অক্ষয় তৃতীয়ায় কী গয়না কিনতে পারেন। ছবি- সংগৃহীত
3
8
সোনার ছোট বা হালকা ওজনের দুল কিনতে পারেন। ১ থেকে ২ গ্রামের মধ্যে একদম ছোট সাইজের কোনও দুল কিনতে পারেন। ছবি- সংগৃহীত
4
8
এছাড়া বিকল্প হিসেবে বেছে নিতে পারেন নাকছাবি বা আংটি। দুটোই অল্প ওজনের পাওয়া যায়। ফলে এগুলোর একটি কিনলে সোনা কেনাও হবে আবার বেশি খরচ হবে না। ছবি- সংগৃহীত
5
8
পলার আংটি বা নেকলেস কিনতে পারেন। অথবা আজকাল যে মুক্তোর হারের সঙ্গে একটি সোনার লকেট দেওয়া হারের চল হয়েছে সেটাও পছন্দের তালিকায় রাখতে পারেন। ছবি- সংগৃহীত
6
8
বাজেট সামান্য বেশি হলে পার্ল মানতাসা বা পার্ল চোকার, সীতাহার দেখতে পারেন। এগুলো ২ থেকে ৩ গ্রামের মধ্যে পেয়ে যাবেন। সঙ্গে মেকিং চার্জ অতিরিক্ত। ছবি- সংগৃহীত
7
8
আর যদি হীরের গয়না কেনার কথা ভাবেন তাহলে বিকল্প হিসেবে ছোট নাকছাবি বা আংটি কিনতে পারেন। হীরের ছোট কানের দুলও কিনতে পারেন অক্ষয় তৃতীয়ায়। ছবি- সংগৃহীত
8
8
এছাড়া সোনায় বিনিয়োগের আরও একটি মাধ্যম হল গোল্ড ইটিএফ, গোল্ড মিউচুয়াল ফান্ড, গোল্ড বন্ডে বিনিয়োগ করা। এতে সাধ্য বা সামর্থ্য অনুযায়ী বিনিয়োগ করতে পারবেন। ছবি- সংগৃহীত