চৈত্র নবরাত্রিতে নবশক্তির আরাধনায় ব্যবহার করুন নয় বিশেষ রং, সৌভাগ্য কড়া নাড়বে আপনার দরজায়
নিজস্ব সংবাদদাতা
২০ মার্চ ২০২৬ ১৬ : ৫৫
শেয়ার করুন
1
12
হিন্দুশাস্ত্রে চৈত্র নবরাত্রি বিশেষ গুরুত্বপূর্ণ। এইবছর ১৯ মার্চ থেকে ২৭ মার্চ পালিত হবে চৈত্র নবরাত্রি৷ নবম দিনটি রামচন্দ্রের জন্মদিনে রামনবমী পালন করা হয়৷
2
12
নবরাত্রির নয় দিন নয় শক্তির আরাধনা করা হয়৷ প্রতিদিনের জন্য রয়েছে একটি বিশেষ রং।
3
12
আধ্যাত্মিক মতে, নবরাত্রির এই নয় দিন সম্পদ, সুখ, ঐশ্বর্য, আশীর্বাদ এবং সৌভাগ্যলাভের জন্য বিশেষ রং এর ব্যবহার করা অত্যন্ত শুভ।
4
12
১৯ মার্চ বৃহস্পতিবার, প্রতিপদ। এই দিন হলুদ রঙের পোশাক পরলে জীবনে শান্তি আসে৷ এই দিনের আরাধ্য দেবতা শৈলপুত্রী৷
5
12
২০ মার্চ শুক্রবার দ্বিতীয়ায় ব্যবহার করুন সবুজ রং। ভালবাসা এবং শক্তিকে জীবনে আকর্ষণ করতে পুজো করুন ব্রহ্মচারিণীর।
6
12
২১ মার্চ শনিবার তৃতীয়ায় ব্যবহার করুন ধূসর রং। চন্দ্রঘণ্টার আরাধনায় শান্তি এবং সমৃদ্ধিলাভের সুযোগ।
7
12
২২ মার্চ রবিবার চতুর্থীতে পরুন কমলা রং। কুশমাণ্ডের আরাধনা জীবনে আনবে জয়, জ্ঞান এবং ইতিবাচক প্রভাব৷
8
12
২৩ মার্চ সোমবার পঞ্চমীতে স্কন্দমাতার আরাধনা করুন সাদা পোশাক পরে৷ জীবনে আসবে সমৃদ্ধি।
9
12
২৪ মার্চ মঙ্গলবার ষষ্ঠী৷ এই দিন লাল পোশাক পরে করুন দেবী কাত্যায়নীর আরাধনা৷ জীবনে ভারসাম্য বজায় থাকবে৷
10
12
২৫ মার্চ বুধবার সপ্তমী। এই দিন কালরাত্রির আরাধনা করুন গাঢ নীল রঙের পোশাক পরে৷ সৃজনশীলতা বৃদ্ধি পাবে।
11
12
২৬ মার্চ বৃহস্পতিবার অষ্টমী। এই দিন গোলাপি রঙের পোশাক পরে করুন মহাগৌরীর আরাধনা৷ ব্যক্তিত্বের বিকাশ হবে৷
12
12
২৭ মার্চ শুক্রবার নবমী৷ রামনবমীর দিন পার্পল রঙের পোশাক পরে করুন সিদ্ধিদাত্রীর আরাধনা৷ ঐশ্বরিক আশীর্বাদ লাভ হবে৷ জীবনের সর্বক্ষেত্রে হিবে উন্নতি৷