মলমাসেই চৈত্র নবরাত্রি! শুভ কাজ কি করা যাবে, কেনা যাবে বাড়ি-গাড়ি? কী বলছে জ্যোতিষশাস্ত্র
নিজস্ব সংবাদদাতা
১১ মার্চ ২০২৬ ২১ : ১৭
শেয়ার করুন
1
7
আগামী ১৯ মার্চ থেকে শুরু হচ্ছে চৈত্র নবরাত্রি। এই ৯ দিন যে কোনও শুভ কাজের জন্য আদর্শ সময়। ভাল ফল পাওয়া যায়। কিন্তু চলতি বছরে মলমাস এবং চৈত্র নবরাত্রি একই সঙ্গে পড়েছে। তবে কি এই সময় কোনও শুভ কাজ যেমন গৃহপ্রবেশ, বাড়ি, গাড়ি কেনা উচিত? কী বলছে জ্যোতিষশাস্ত্র? ছবি- সংগৃহীত
2
7
এই বছর মলমাস চৈত্র নবরাত্রির আগেই শুরু হয়ে যাচ্ছে। আগামী ১৫ মার্চ সূর্য মীন রাশিতে প্রবেশ করবে। এরপরই শুরু হয়ে যাবে মলমাস, যা চলবে ১৪ এপ্রিল পর্যন্ত। অন্যদিকে চৈত্র নবরাত্রি ১৯ থেকে ২৭ মার্চ পর্যন্ত চলবে। ছবি- সংগৃহীত
3
7
বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুযায়ী যে কোনও শুভ কাজের জন্য গ্রহদের অবস্থান, তিথি, নক্ষত্র সবটা যাচাই করা হয়। মলমাসে সূর্যদেব মীন রাশিতে থাকবেন, যে রাশির অধিপতি বৃহস্পতি। ফলে ইতিবাচক উর্জা নয়, নেতিবাচক উর্জা ছড়াবে। ছবি- সংগৃহীত
4
7
গুরুর ইতিবাচক উর্জা এই সময় প্রভাবিত হবে। বৃহস্পতি বিয়ে, ধর্ম, জ্ঞান এবং শুভ কাজের দেবতা। ফলে এই সময় বিয়ে, উপনয়ন, গৃহপ্রবেশ, নতুন ব্যবসা শুরু করার মতো কোনও শুভ কাজ না করাই ভাল। ছবি- সংগৃহীত
5
7
এমনকী এই সময় নতুন বাড়ি, গাড়ি কেনা থেকেও বিরত থাকুন। বিরত থাকুন যে কোনও ধরনের সম্পত্তি কেনা থেকে। ছবি- সংগৃহীত
6
7
মলমাসে, বিশেষ করে চৈত্র নবরাত্রির সময় তাহলে কী করবেন? দেবী দুর্গার উপাসনা করুন। এই সময় বাসন্তী পুজো হয়। ছবি- সংগৃহীত
7
7
এছাড়া গরীব, দুঃস্থদের দান করুন। দেব, দেবীদের মন্ত্র জপ করুন। দুর্গা নাম জপ করুন। ছবি- সংগৃহীত