বহুদিন মনের গোপনে কোনও সুপ্ত বাসনা থেকে গিয়েছে, চাইছেন এবার সেটা পূরণ হোক? বা কোনও মনের ইচ্ছে বহুদিন ধরেই পূরণ হচ্ছে না? তাহলে ২৭ মার্চ সেই দিন, যেদিন আপনি আপনার মনের ইচ্ছে পূরণ করতে পারবেন। ছবি- সংগৃহীত
2
6
আগামী ২৭ মার্চ চৈত্র নবরাত্রির নবমী তিথি পড়েছে। অর্থাৎ রাম নবমী। এদিন পূর্ণবসু পুষ্য নক্ষত্র একসঙ্গে আসছে। একই সঙ্গে তৈরি হচ্ছে অতিগণ্ড যোগ। ফলে সবটা মিলিয়ে এই দিনটি অত্যন্ত শুভ। এবং এদিন এই টোটকা করলে দেবীর কৃপায় মনের ইচ্ছে পূরণ হবে। ছবি- সংগৃহীত
3
6
কী করতে হবে? একটা লাল কাপড় নিন। তার মধ্যে এক, দুই বা পাঁচ টাকার কয়েন রাখুন একটি। এরপর এক গাঁট কাঁচা হলুদ রাখুন। তারপর দিন ৩টি গোটা লবঙ্গ। সবশেষে ৯টি অক্ষত অর্থাৎ গোটা চাল দিয়ে দিন। ছবি- সংগৃহীত
4
6
এবার একটি লাল সুতো দিয়ে এই লাল কাপড়ের মুখ বেঁধে ফেলুন। যখন এই পুঁটলির মুখ বাঁধবেন তখন মনে মনে নিজের মনের ইচ্ছে সম্পূর্ণ বিশ্বাসের সঙ্গে বলুন। মনে রাখেন আপনার মনস্কামনা পূরণ হওয়ার জোর কিন্তু আপনার বিশ্বাস এবং শ্রদ্ধা। তাই সম্পূর্ণ বিশ্বাস করে মনের ইচ্ছে জানিয়ে এই পুঁটলি বাঁধুন। ছবি- সংগৃহীত
5
6
কখন করবেন? ২৭ মার্চ সকাল ৮ টা ১০ থেকে ১০ টা ৮ এর মধ্যে। এই সময়টা অত্যন্ত শুভ। তার মধ্যেই এই মনস্কামনা জানিয়ে পুঁটলি বেঁধে ফেলুন। এরপর সেটা কপালের মাঝে ঠেকিয়ে প্রণাম করুন। ছবি- সংগৃহীত
6
6
এবার এটিকে বাড়ির ঠাকুরের সিংহাসন অথবা বায়ু কোণ অর্থাৎ উত্তর পশ্চিম কোণে রেখে দিন। পুঁটলি ততদিন রাখবেন যতদিন না মনের ইচ্ছে পূরণ হচ্ছে। মনের ইচ্ছে পূরণ হয়ে গেলে এটিকে কোনও নদীর জলে ভাসিয়ে দেবেন। ছবি- সংগৃহীত