অনলাইনে পর্ন দেখার অভ্যাসই দুঃস্বপ্নে পরিণত হল এক যুবকের কাছে। হোটেলের রুমে পর্ন খুঁজতে খুঁজতে হঠাৎ নিজেকে দেখতে পেলেন তিনি। বুঝতে পারেন, ভিডিওতে থাকা যুগলটি আসলে তিনি নিজেই এবং তাঁর প্রেমিকা।
2
8
জানা যায়, ২০২৩ সালে ওই যুবক তাঁর প্রেমিকার সঙ্গে দক্ষিণ চীনের শেনঝেন শহরের একটি হোটেলে উঠেছিলেন। কয়েক সপ্তাহ পর, একটি পর্ন ওয়েবসাইটে ভিডিও দেখতে গিয়ে হঠাৎই একটি ফুটেজ তাঁর নজরে আসে।
3
8
ভিডিওতে দেখা যাচ্ছিল, যুগলটি হোটেল রুমে ঢুকছে, ব্যাগ নামাচ্ছে এবং পরে ঘনিষ্ঠ মুহূর্তে লিপ্ত হচ্ছে। গোটাটাই, একটি গোপন ক্যামেরায় রেকর্ড করা। কোনও অনুমতি ছাড়াই সেই ভিডিও অনলাইনে আপলোড করা হয়েছিল।
4
8
ঘটনাটিকে ‘ভয়ংকর’ অভিজ্ঞতা বলে বর্ণনা করেছেন হংকংয়ের বাসিন্দা ওই যুবক। তাঁর দাবি, প্রায় এক ঘণ্টা ধরে হোটেল রুমের ভিতরে তাঁকে ও তাঁর প্রেমিকাকে গোপন স্পাই ক্যামেরায় রেকর্ড করা হয়েছিল।
5
8
বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে এরিক জানান, আগে তিনি এই ধরনের স্পাই-ক্যামেরা ভিডিও দেখতেন। কারণ তাঁর কাছে সেগুলো প্রচলিত পর্নোগ্রাফির তুলনায় বেশি ‘বাস্তব’ মনে হত। কারণ, সেখানে যাদের রেকর্ড করা হয়, তারা জানেই না যে তাদের ক্যামেরাবন্দি করা হচ্ছে।
6
8
কিন্তু সেই ধরনেরই একটি ভিডিও দেখার সময় হঠাৎ তিনি বুঝতে পারেন, পর্দায় যাকে দেখা যাচ্ছে, সে আর কেউ নয়, তিনি নিজেই। এই কথা প্রেমিকাকে জানালে প্রথমে বিশ্বাসই করতে চাননি তিনি। কিন্তু নিজে ভিডিওটি দেখার পর আতঙ্কে ভেঙে পড়েন।
7
8
ওই যুবক দাবি করেছেন, পর্ন ওয়েবসাইট খোলাই বন্ধ করে দিয়েছেন তিনি। শুধু একটাই কারণে তিনি মাঝে মাঝে অ্যাডাল্ট সাইট সার্চ করেন। নিজেদের ভিডিওটি আবার কোথাও আপলোড হয়েছে কি না, তা যাচাই করতে।
8
8
উল্লেখযোগ্যভাবে, চীনে পর্ন তৈরি ও শেয়ার করা আইনত নিষিদ্ধ হলেও, স্পাই-ক্যামেরায় প্রায় এক দশক ধরে এভাবে পর্ন রেকর্ড করা হচ্ছে। সাধারণত হোটেল রুমে গোপনে এই ধরনের ভিডিও রেকর্ড করা হয়।