প্রোমোশন আটকে যাচ্ছে? অফিসের ডেস্কে এই ভুলগুলিই কি আপনার কেরিয়ারের পথে বাধা! বাস্তুমতে কীভাবে বদলাবেন ভাগ্য?
নিজস্ব সংবাদদাতা
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৭ : ৪২
শেয়ার করুন
1
10
ডেস্কই কি আটকে দিচ্ছে প্রোমোশন?অফিসে পরিশ্রম করছেন, কাজও সময়মতো শেষ করছেন। তবু কি আটকে যাচ্ছে প্রোমোশন? বাস্তুশাস্ত্র অনুযায়ী, এর নেপথ্যে থাকতে পারে আপনার অফিস ডেস্কের অগোছালো অবস্থা!
2
10
ডেস্কে অপ্রয়োজনীয় জিনিসের স্তূপ শুধু জায়গাই নষ্ট করে না, তৈরি করতে পারে বিশৃঙ্খলার পরিবেশ। বাস্তু মতে, এমন পরিবেশ কর্মক্ষেত্রে উন্নতির পথে বাধা তৈরি করতে পারে।
3
10
ডেস্কে দিনের পর দিন পুরনো ফাইল, অপ্রয়োজনীয় কাগজ ও নোট জমিয়ে রাখবেন না। কাজ শেষ হলে প্রয়োজনীয় নথি নির্দিষ্ট জায়গায় রাখুন, বাকিগুলি সরিয়ে ফেলুন।
4
10
ভাঙা কলম, নষ্ট চার্জার, ফাটা পেনস্ট্যান্ড কিংবা অকেজো সামগ্রী, ডেস্ক থেকে সরিয়ে ফেলুন। বাস্তু মতে, নষ্ট জিনিস কর্মক্ষেত্রে স্থবিরতার প্রতীক।
5
10
আপনার ডেস্কের সামনের অংশ যতটা সম্ভব পরিষ্কার রাখুন। বাস্তু বিশেষজ্ঞের মতে, খোলা জায়গা নতুন ভাবনা, মনোযোগ এবং ইতিবাচক শক্তির জন্য সহায়ক।
6
10
ডেস্কের ডানদিকে ভারী ফাইল বা অপ্রয়োজনীয় জিনিসের স্তূপ তৈরি করবেন না। হাতের কাছে শুধু প্রয়োজনীয় জিনিস রাখুন, বাকিগুলি গুছিয়ে রাখুন।
7
10
দিনের কাজ শেষ হওয়ার পর মাত্র কয়েক মিনিট সময় নিয়ে ডেস্কটি গুছিয়ে নিন। পুরনো প্রিন্টআউট, ব্যবহৃত কাগজ, কাপ বা আবর্জনা সরিয়ে রাখুন।
8
10
কলম, নোটবুক, প্ল্যানার, ল্যাপটপ বা প্রয়োজনীয় ফাইল, প্রতিটি জিনিসের জন্য নির্দিষ্ট জায়গা ঠিক করুন। এতে কাজের সময় অযথা সময় নষ্ট হবে না।
9
10
ডেস্কে চাইলে একটি ছোট ইনডোর প্ল্যান্ট রাখতে পারেন। পরিচ্ছন্ন ডেস্কের সঙ্গে সবুজের ছোঁয়া কর্মক্ষেত্রকে আরও সতেজ ও প্রাণবন্ত করে তুলতে পারে।
10
10
বাস্তুশাস্ত্রের বিশ্বাস যাই হোক, পরিষ্কার ও গোছানো ডেস্ক মনোযোগ এবং কাজের গতি বাড়াতে সাহায্য করতে পারে। তাই প্রোমোশনের অপেক্ষায় থাকার পাশাপাশি আজই একটু গুছিয়ে নিন নিজের কাজের জায়গা!