মরুভূমি মানেই চড়া রোদের তেজ। তপ্ত দুপুরে বালিতে কয়েক পা হাঁটলেই গলা শুকিয়ে কাঠ। তাও আপনমনে হেঁটেই চলে উটের দল।
2
7
মরুভূমির আবহাওয়ায় দীর্ঘ পথ পাড়ি দেওয়ার সময় উটের বিশেষ কষ্ট হয় না। কারণ জানেন? মরুভূমিতে দীর্ঘ পথ পাড়ি দেওয়ার আগেই উটকে প্রচুর পরিমাণে নুন খাওয়ানো হয়।
3
7
গরমের মধ্যে অতিরিক্ত নুন, নুন মেশানো খাবার খেলেই মানুষের ডিহাইড্রেশনের সমস্যা হয়। কিন্তু উটের কিছু ডিহাইড্রেশন হয় না।
4
7
এর পিছনে এক বৈজ্ঞানিক কারণ রয়েছে। নুন খেলে বরং দীর্ঘ পথ পাড়ি দিতে সুবিধা হয় উটের। প্রচুর নুন খাওয়ার পরেই উটের তৃষ্ণা বেড়ে যায়।
5
7
তৃষ্ণা মেটাতেই নুন খাওয়ার পরেই উট প্রচুর পরিমাণে জল খায়। শরীরে জল ধরে রাখতে ম্যাজিকের মতো কাজ করে এই ডায়েট।
6
7
তপ্ত মরুভূমিতে হাঁটার সময় উটের শরীর থেকে ঘাম বাষ্প হয়ে বেরিয়ে যায়। সেই সময় শরীরে খনিজের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে নুন।
7
7
প্রচুর পরিমাণে নুন খাওয়ার পর জল খেলেই উটের শরীরে ক্লান্তি দূর হয়। এদের শরীরের তাপমাত্রা পরিবেশের সঙ্গে ওঠানামা করতে পারে। ফলে সহজেই ক্লান্তি ছুঁতে পারে না।