বৈদিক জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী, বুধ গ্রহ বুদ্ধিমত্তা, ব্যবসা, বাণী, শিক্ষা, কমিউনিকেশন, ইত্যাদির অধিপতি। এই গ্রহ নিজের রাশি অর্থাৎ মিথুনে অবস্থান করছে বর্তমানে। আর সেখান থেকেই উত্তর দিকে যাত্রা করবে। এতে লাভবান হবে একাধিক রাশির জাতকেরা। কারা তাঁরা জেনে নিন। ছবি- সংগৃহীত
2
9
মিথুন: বুধ উত্তর দিকে হাঁটতে সবথেকে বেশি লাভ হবে এই রাশির কারণ এখানেই বর্তমানে অবস্থান করছে গ্রহদের রাজকুমার। শুভ সময়ের সূচনা হতে চলেছে যা জীবনে কোনও বড় ইতিবাচক বদল আনবে। ছবি- সংগৃহীত
3
9
আত্মবিশ্বাস বাড়বে। কাজের জায়গায় নিজেকে প্রমাণ করার একাধিক নজর পাবেন। ব্যবসা ফুলেফেঁপে উঠবে। কোনও বড় অর্ডার বা ডিল পেতে পারেন। হঠাৎ ধনলাভ হতে পারে। ছবি- সংগৃহীত
4
9
সিংহ: ইতিবাচক বদল আনবে বুধের এই নয়া চাল। কাজের জায়গায় আপনার গুরুত্ব, বিশেষ করে আপনার সিদ্ধান্ত এবং কথার গুরুত্ব বাড়বে। আপনি যে প্ল্যান বানাবেন সেগুলো প্রতিটি সফল হবে। ছবি- সংগৃহীত
5
9
যে কাজে এই সময় হাত দেবেন তাতে সফল হবেন। ভাগ্য সম্পূর্ণ সহায় থাকবে। ম্যানেজমেন্ট এবং কমিউনিকেশন স্কিলসের উপর জোর দিলে উন্নতি নিশ্চিত। বিশেষ করে যাঁরা মিডিয়া, অ্যাকাডেমিক বা লেখালিখির সঙ্গে যুক্ত। ছবি- সংগৃহীত
6
9
কন্যা: আর্থিক এবং পেশাগত জীবনে এই সময় তরতরিয়ে উন্নতি হবে। যে আর্থিক কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছিলেন সেটা শেষ হবে। যাঁরা চাকরি বদলের চেষ্টা করছেন, তাঁদের সেই চেষ্টা সফল হবে। ছবি- সংগৃহীত
7
9
যদি প্রমোশন পাওয়ার কথা চলে, সেটা নিশ্চিত হবে। নতুবা আয় বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে। বিনিয়োগ করলে এই সময় ভাল রিটার্ন পাবেন। ছবি- সংগৃহীত
8
9
ধনু: পার্টনারশিপ ব্যবসার সঙ্গে যাঁরা যুক্ত এই সময়টা তাঁদের জন্য খুবই ভাল। ব্যবসায়ীরা এই সময় তুমুল লাভ করবেন। নতুন ব্যবসা বা প্রজেক্ট শুরু করার প্ল্যান থাকলে এটাই আদর্শ সময়। ছবি- সংগৃহীত
9
9
নতুন অফার, সুযোগ পাবেন বহু। উচ্চশিক্ষার জন্য যাঁরা বিদেশ যাওয়ার চেষ্টা করছেন তাঁরা সেই চেষ্টায় অগ্রগতি দেখতে পাবেন। বহুদিন ধরে যে কাজ আটকে সেটা গতি পাবে।ছবি- সংগৃহীত