টেলিকমের বাজারে গ্রাহক টানতে প্রতিদিনই নতুন অফার নিয়ে আসছে বিভিন্ন সংস্থা। এবার গ্রাহকদের জন্য বিশেষ সুবিধা ঘোষণা করল রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা ভারত সঞ্চার নিগম লিমিটেড (বিএসএনএল)।
2
9
সংস্থার নতুন অফারে ১২ মাসের পরিষেবার টাকা একসঙ্গে দিলেই পাওয়া যাবে ১৩ মাসের ব্রডব্যান্ড পরিষেবা। অর্থাৎ, কোনও অতিরিক্ত মাসের খরচ ছাড়াই মিলবে এক মাসের বাড়তি সুবিধা।
3
9
বিএসএনএলের এই অফারটি মূলত ৭৯৯ টাকার মাসিক ব্রডব্যান্ড প্ল্যানের সঙ্গে দেওয়া হচ্ছে। সংস্থার তরফে জানানো হয়েছে, বার্ষিক সাবস্ক্রিপশনের জন্য একসঙ্গে ১২ মাসের টাকা জমা দিলে গ্রাহকরা মোট ১৩ মাস পরিষেবা পাবেন।
4
9
জিএসটি-সহ ১২ মাসের জন্য দিতে হবে ৯,৫৮৮ টাকা। তবে চূড়ান্ত বিলের সঙ্গে প্রযোজ্য কর এবং অন্যান্য অতিরিক্ত খরচ যুক্ত হতে পারে। এই প্ল্যানে গ্রাহকরা সর্বোচ্চ ১৫০ এমবিপিএস গতিতে ইন্টারনেট ব্যবহারের সুবিধা পাবেন।
5
9
প্রতি মাসে ৪০০০ জিবি পর্যন্ত ডেটা ব্যবহার করা যাবে নির্ধারিত গতিতে। ডেটাসীমা অতিক্রম করলে ইন্টারনেট পরিষেবা বন্ধ হবে না, তবে গতি কমে ১০ এমবিপিএস হয়ে যাবে।
6
9
এই প্ল্যানে রয়েছে আনলিমিটেড লোকাল ও এসটিডি ভয়েস কলের সুবিধাও। পাশাপাশি বিনোদনের জন্য মিলবে ২৫টিরও বেশি ওটিটি অ্যাপ ব্যবহারের সুযোগ।
7
9
বিএসএনএলের বিআইটিভি অ্যাপের মাধ্যমে এই পরিষেবাগুলি পাওয়া যাবে। ফলে একই প্ল্যানে ইন্টারনেটের পাশাপাশি সিনেমা, ওয়েব সিরিজ ও অন্যান্য বিনোদনমূলক অনুষ্ঠান দেখার সুযোগ থাকছে।
8
9
বিএসএনএলের বার্ষিক সাবস্ক্রিপশন অফার নিতে আগ্রহীরা সংস্থার সরকারি ওয়েবসাইট বা সেলফ কেয়ার পোর্টালে গিয়ে বিস্তারিত জানতে পারেন। পাশাপাশি নিকটবর্তী বিএসএনএল গ্রাহক পরিষেবা কেন্দ্রে যোগাযোগ করেও এই প্ল্যান সম্পর্কে তথ্য পাওয়া যাবে।
9
9
দীর্ঘমেয়াদি ব্রডব্যান্ড পরিষেবার ক্ষেত্রে আরও কিছু অগ্রিম পেমেন্টের সুবিধা রয়েছে। নির্দিষ্ট শর্তে ২৪ মাসের টাকা দিয়ে ২৭ মাস এবং ৩৬ মাসের টাকা দিয়ে ৪০ মাস পরিষেবা পাওয়ার বিকল্পও রয়েছে।