ঘরে তুলসী গাছ আছে? এই ৫ কাজ করলে বাড়বে সুখ-সমৃদ্ধি, আর্থিক উন্নতির জন্য রইল বিশেষ টোটকা
নিজস্ব সংবাদদাতা
১ অক্টোবর ২০২৬ ১৯ : ২৭
শেয়ার করুন
1
6
হিন্দু ধর্মে তুলসী গাছকে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয়। শুধু ধর্মীয় কারণেই নয়, বাস্তুশাস্ত্রেও তুলসী গাছের বিশেষ গুরুত্ব রয়েছে। প্রচলিত বিশ্বাস, বাড়িতে সঠিক জায়গায় তুলসী গাছ রাখা এবং নিয়ম মেনে তার যত্ন করলে ইতিবাচক পরিবেশ তৈরি হয়। সুখ-শান্তি ও সমৃদ্ধির সঙ্গেও তুলসীকে যুক্ত করা হয়।
2
6
বাস্তু অনুযায়ী, বাড়ির উত্তর-পূর্ব অর্থাৎ ঈশান কোণ অথবা পূর্ব দিকে তুলসী গাছ রাখা শুভ বলে মনে করা হয়। এই দিকগুলিকে ইতিবাচক শক্তির জন্য অনুকূল বলে মনে করা হয়। তবে তুলসী গাছ রাখার জায়গাটি পরিষ্কার এবং খোলামেলা হওয়া উচিত।
3
6
তুলসীর কয়েকটি শুকনো পাতা পরিষ্কার লাল কাপড়ে বেঁধে বাড়ির যেখানে টাকা-পয়সা বা গুরুত্বপূর্ণ নথিপত্র রাখা হয়, সেখানে রাখলে বাস্তু মতে টাকাপয়সার অভাব হয়না৷
4
6
তুলসী গাছের সামনে সকাল বা সন্ধ্যায় প্রদীপ জ্বালালে বাড়ির সুখ-শান্তি এবং সমৃদ্ধি বাড়ে৷ অর্থকষ্ট ও ঋণ সংক্রান্ত সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় বলেও মনে করা হয়৷
5
6
সকালে তুলসী গাছে জল দেওয়ার সময় ‘ওঁ শ্রীং’ মন্ত্র জপ করার কথাও বলা হয়েছে। লক্ষ্মী অচলা হন বলে বিশ্বাস করা হয়৷
6
6
বাড়িতে শুকিয়ে যাওয়া তুলসী গাছ না রাখার পরামর্শ দেওয়া হয়। বহু বাড়িতে নিয়মিত তুলসী পুজোর প্রচলন রয়েছে। পাশাপাশি বাস্তু-সংক্রান্ত বিশ্বাসেও তুলসীকে ইতিবাচকতা, সুখ ও সমৃদ্ধির প্রতীক হিসেবে দেখা হয়।