বেতন দিতে না পারায় ছাড়তে হয় স্কুল, নেচে আয় মাত্র ৭৫ টাকা! এখন ৩০০০ কোটির মালিক, চেনেন এই তারকাকে?
নিজস্ব সংবাদদাতা
৫ অক্টোবর ২০২৬ ১২ : ১০
শেয়ার করুন
1
12
বলিউডের ‘ভাইজান’ সলমন খানকে আজ কোটি কোটি টাকার পারিশ্রমিক নেওয়া তারকা হিসেবেই চেনেন সকলে। কিন্তু তাঁর শৈশবের দিনগুলি যে সবসময় এতটা স্বচ্ছল ছিল না, সম্প্রতি সেই অজানা অধ্যায়ের কথা নিজেই জানিয়েছেন অভিনেতা।
2
12
স্কুলের বেতন সময়মতো দিতে না পারায় তাঁকে ক্লাসের বাইরে দাঁড় করিয়ে রাখা হয়েছিল। এমনকী, একই কারণে পরে স্কুল থেকেও তাঁকে বের করে দেওয়া হয়। আর মাত্র ১৪ বছর বয়সে মুম্বইয়ের একটি অনুষ্ঠানে ব্যাকগ্রাউন্ড ড্যান্সার হিসেবে কাজ করে প্রথমবার হাতে পেয়েছিলেন মাত্র ৭৫ টাকা।
3
12
কাজল ও টুইঙ্কল খান্নার টক শো-তে নিজের ছোটবেলার কথা বলতে গিয়ে সলমন জানান, স্কুলে দুষ্টুমির জন্য প্রায়ই তাঁকে শাস্তি পেতে হত। তবে একবার যে কারণে তাঁকে ক্লাসের বাইরে দাঁড় করানো হয়েছিল, সেটি তাঁর কোনও দোষ ছিল না।
4
12
সলমন তখন চতুর্থ শ্রেণির ছাত্র। একদিন তাঁকে ক্লাসের বাইরে দাঁড়িয়ে থাকতে দেখে তাঁর বাবা সেলিম খান শিক্ষকের কাছে জানতে চান, ছেলে কী করেছে। শিক্ষক তাঁকে জানান, সলমনের কোনও দোষ নেই। বরং স্কুলের বেতন সময়মতো জমা না পড়ায় তাঁকে বাইরে দাঁড় করিয়ে রাখা হয়েছে।
5
12
বিষয়টি শুনে সেলিম খান বলেন, বেতন যদি বাবা-মায়ের দেওয়ার কথা হয়, তাহলে তাঁকেই শাস্তি দেওয়া উচিত। এরপর তিনি স্কুলের প্রিন্সিপালের সঙ্গে কথা বলে বেতন মেটানোর চেষ্টা করেন। কিন্তু প্রায় দু’সপ্তাহ পর একই ঘটনা ফের ঘটে। শেষ পর্যন্ত বেতন সংক্রান্ত সমস্যার জেরে সলমনকে স্কুল থেকে বের করে দেওয়া হয়।
6
12
সলমনের শৈশবের এই অভিজ্ঞতার সঙ্গে তাঁর বাবা সেলিম খানের সংগ্রামের গল্পও জড়িয়ে রয়েছে। মুম্বইয়ে নিজের জায়গা তৈরি করার সময় সেলিম খানও আর্থিক সমস্যার মধ্যে ছিলেন।'অ্যাংগ্রি ইয়ং মেন' তথ্যচিত্রে সেলিম খান জানিয়েছিলেন, ১৯৬০-এর দশকে মুম্বইয়ে এসে তিনি মেরিন ড্রাইভ এলাকার একটি গেস্টহাউসে অর্ধেক ঘর ভাড়া নিয়ে থাকতেন। সেই ঘরের জন্য মাসে ৫৫ টাকা ভাড়া দিতে হত। পুরো ঘর ভাড়া নেওয়ার ইচ্ছা থাকলেও তখন ১১০ টাকা জোগাড় করা তাঁর পক্ষে সম্ভব হয়নি।
7
12
পরবর্তীতে অভিনয়ের বদলে চিত্রনাট্য লেখার দিকে মন দেন সেলিম খান। জাভেদ আখতারের সঙ্গে তাঁর জুটি ‘সেলিম-জাভেদ’ নামে ভারতীয় সিনেমায় একাধিক জনপ্রিয় ছবি উপহার দেয়। ‘জঞ্জির’, ‘শোলে’, ‘দিওয়ার’-এর মতো ছবির চিত্রনাট্য তাঁদেরই লেখা।
8
12
বাবার মতো সলমনের ফিল্মি যাত্রাও একেবারে রাতারাতি সাফল্যের গল্প নয়। অভিনয়ে আসার আগে তিনি মডেলিং করেছেন, সহকারী পরিচালক হিসেবেও কাজ করেছিলেন।মাত্র ১৪ বছর বয়সে মুম্বইয়ের তাজ হোটেলে একটি অনুষ্ঠানে ব্যাকগ্রাউন্ড ড্যান্সার হিসেবে নাচ করেছিলেন সলমন। সেই কাজের জন্য পারিশ্রমিক পেয়েছিলেন মাত্র ৭৫ টাকা।
9
12
পরে এক সাক্ষাৎকারে অভিনেতা নিজেই জানিয়েছিলেন, বন্ধুর সঙ্গে মজার ছলেই তিনি ওই অনুষ্ঠানে নাচতে গিয়েছিলেন। এরপর বিজ্ঞাপনে কাজ করে তাঁর পারিশ্রমিক বাড়তে থাকে। ১৯৮৮ সালে 'বিবি হো তো অ্যায়সি' ছবিতে পার্শ্ব চরিত্রে অভিনয়ের মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করেন সলমন। পরের বছর সুরজ বরজাতিয়ার 'ম্যায়নে প্যায়ার কিয়া' তাঁকে নায়ক হিসেবে প্রতিষ্ঠিত করে।
10
12
এই ছবির জন্য প্রথমে সলমনকে ৩১ হাজার টাকা পারিশ্রমিক দেওয়া হয়েছিল। পরে তাঁর কাজ এবং নিষ্ঠা দেখে সেই পারিশ্রমিক বাড়িয়ে ৭৫ হাজার টাকা করা হয়। তবে ‘Maine Pyaar Kiya’ ব্লকবাস্টার হওয়ার পরেও সলমনের হাতে সঙ্গে সঙ্গে একের পর এক ছবি আসেনি। ছবিটি মুক্তির পর প্রায় চার-পাঁচ মাস তিনি কোনও কাজ পাননি।
11
12
সেই সলমন খানই আজ ভারতের অন্যতম ধনী অভিনেতা। সলমনের আনুমানিক সম্পদের পরিমাণ ৩০০০ কোটি টাকা। একই তালিকায় শাহরুখ খানের আনুমানিক সম্পদ ১০ হাজার কোটি এবং অমিতাভ বচ্চনের ৪ হাজার কোটি টাকা বলে উল্লেখ করা হয়েছে।
12
12
অর্থাৎ, একসময় যে অভিনেতাকে স্কুলের বেতন দিতে না পারার কারণে ক্লাসের বাইরে দাঁড়াতে হয়েছিল, তিনিই কয়েক দশকের মধ্যে বলিউডের অন্যতম বড় তারকা হয়ে উঠেছেন। ৭৫ টাকা পারিশ্রমিক দিয়ে শুরু হওয়া সেই পথ আজ পৌঁছেছে হাজার হাজার কোটি টাকার সম্পদের জায়গায়।