যা খাচ্ছেন তাতেই পেট ফাঁপ দিচ্ছে, গ্যাস অম্বল কিছুতেই পিছু ছাড়ছে না? এর নেপথ্যে থাকতে পারে লিভারের সমস্যা। খাবারের বদলে অনেক সময় লিভারে কোনও গণ্ডগোল থাকলে বদহজম, অ্যাসিডিটি নিত্য সঙ্গী হতে পারে। ছবি- সংগৃহীত
2
6
লিভারের সমস্যার কারণে যদি গ্যাস অম্বল হয়, পেট ফাঁপে তাহলে এই ঘরোয়া টোটকার একটিতে বিশ্বাস রাখতে পারেন। পেট স্বস্তি পাবে। ছবি- সংগৃহীত
3
6
কিউই ফল আজকাল ভারতীয় বাজারে বেশ সহজলভ্য। এই ফলকে যদি ওটস এবং তরমুজের দানার সঙ্গে মিশিয়ে খান দারুণ উপকার পাবেন। পেট গ্যাস জমে থাকলে সেটা দূর করে। হজম ক্ষমতা বাড়ায়। পেট ফাঁপার সমস্যা গোড়াতেই নির্মূল করে। ছবি- সংগৃহীত
4
6
শসার সঙ্গে মৌরি এবং মিন্ট মিশিয়ে খেলে পেট ফাঁপার সমস্যা থেকে নিষ্কৃতি পাওয়া যায়। এটা পেটের মাংসপেশিকে শান্ত করে। পেটে জমে থাকা অতিরিক্ত জল বের করে। ছবি- সংগৃহীত
5
6
পেঁপে তো এমনই স্বাস্থ্যের জন্য দারুণ উপকারী। কিন্তু এই ফলকে যদি আনারস এবং চিয়া সিডসের সঙ্গে মিশিয়ে খান তাহলে দুর্দান্ত উপকার পাবেন। এটি একটি হজমের ইনজাইম সমৃদ্ধ বোমা বলা যায়। এটি প্রোটিনকে ভাঙতে সাহায্য করে। পেট ফাঁপা কমায়। ছবি- সংগৃহীত
6
6
তবে সমস্যা যদি বেশি বাড়ে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন। বা গর্ভাবস্থায় থাকলে, বা অন্য কোনও শারীরিক সমস্যা ভুগলে, তখনই চিকিৎসকের থেকে জেনে নিন এর মধ্যে কোনও টোটকা আপনি করতে পারেন কিনা।ছবি- সংগৃহীত