জীবনে শান্তি পেতে জন্মসংখ্যা অনুযায়ী করুন বিশেষ কিছু কাজ, জেনে নিন কী কী করবেন?
নিজস্ব সংবাদদাতা
২৩ এপ্রিল ২০২৬ ১৭ : ০২
শেয়ার করুন
1
11
সংখ্যাতত্ত্ব বা নিউমারোলজি মানুষের ব্যক্তিত্ব, মানসিকতা ও জীবনযাপনের ধরন বোঝার এক জনপ্রিয় উপায়। বিশেষ করে জন্মতারিখ থেকে নির্ধারিত “বার্থ নম্বর” বা মূলাঙ্ক মানুষের স্বভাব ও মানসিক শান্তি সম্পর্কে কিছু ইঙ্গিত দেয়। মূলাঙ্ক অনুযায়ী কী করলে মানসিক শান্তি থাকবে?
2
11
মূলাঙ্ক কীভাবে জানবেন? ধরা যাক কোনও ব্যক্তি মাসের ১৮ তারিখ জন্মগ্রহণ করেছেন৷ তাহলে মূলাঙ্ক ১+৮= ৯। মাসের ২০ তারিখ জন্ম হলে মূলাঙ্ক ২+০= ২
3
11
প্রথমেই আসা যাক জন্মসংখ্যা ১-এর কথায়। মাসের ১,১০,১৯,২৮ তারিখে জন্মালে ব্যক্তির জন্মসংখ্যা বা মূলাঙ্ক ১। এদের রবির প্রভাব বেশি থাকে৷ এরা সাধারণত নেতৃত্বগুণসম্পন্ন এবং আত্মবিশ্বাসী হন। বাইরে সময় কাটানো এদ্রর জন্য অত্যন্ত শুভ৷ প্রকৃতির মধ্যে হাঁটা বা নিজের জীবনের নিয়ন্ত্রণ নেওয়া এদের শান্তি দেয়৷
4
11
জন্মসংখ্যা ২- চন্দ্রের প্রভাবে এরা খুবই সংবেদনশীল ও আবেগপ্রবণ। মাসের ২, ১১, ২০, ২৯ তারিখে জন্ম হলে মূলাঙ্ক ২। তাদের জন্য সবচেয়ে কার্যকর শান্তির উপায় হল জলাশয়ের পাশে সময় কাটানো বা প্রিয়জনদের সঙ্গে সময় কাটানো। এতে তাদের মন অনেক হালকা হয়।
5
11
জন্মসংখ্যা ৩- বৃহস্পতির প্রভাব বেশি থাকে৷ মাসের ৩,১২,২১,৩০ তারিখে জন্মালে জন্মসংখ্যা হয় ৩l সবসময় কিছু নতুন শেখার দিকে ঝোঁক থাকে। তাই বই পড়া, নতুন দক্ষতা অর্জন বা জ্ঞানচর্চা তাদের মানসিক চাপ কমাতে সাহায্য করে।
6
11
সংখ্যা ৪- বুধের প্রভাবে এরা একটু বেশি চিন্তাশীল ও গুছানো৷ মাসের ৪,১৩,২২,৩১ তারিখে জন্মালে জন্মসংখ্যা হয় ৪. তাদের জন্য নিজের ঘর বা কর্মক্ষেত্র গুছিয়ে রাখা এদের জন্য মানসিক শান্তি আনে এবং অযথা চিন্তা কমায়।
7
11
সংখ্যা ৫- বুধের প্রভাব বেশি থাকায় এরা স্বভাবতই চঞ্চল। মাসের ৫, ১৪, ২৩ তারিখে জন্ম হলে মূলাঙ্ক হবে ৫। তাদের জন্য লেখা, গান করা বা ডায়েরি লেখা এক ধরনের থেরাপির মতো কাজ করে, যা তাদের আবেগ প্রকাশে সাহায্য করে।
8
11
সংখ্যা ৬- শুক্রের প্রভাবে মাসের ৬,১৫,২৪ তারিখে জন্মানো ব্যক্তিরা সৌন্দর্য ও আরাম ভালোবাসেন। তাই নিজের যত্ন নেওয়া, শপিং করা বা ছোটখাটো বিলাসিতা তাদের মানসিক ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে।
9
11
সংখ্যা ৭- কেতুর প্রভাবে মাসের ৭, ১৬, ২৫ তারিখে জন্মানো ব্যক্তিরা একটু অন্তর্মুখী ও আধ্যাত্মিক। তাদের জন্য একান্ত সময়, ধ্যান বা যোগব্যায়াম মানসিক শান্তির প্রধান চাবিকাঠি।
10
11
সংখ্যা ৮- মাসের ৮,১৭,২৬ তারিখ জন্ম হলে ব্যক্তির উপর শনির প্রভাব থাকে বেশি৷ এই মানুষরা জীবনে অনেক দায়িত্ব ও চাপ অনুভব করেন। তাদের জন্য প্রত্যাশা কমানো এবং শান্ত পরিবেশে সময় কাটানো, বিশেষ করে আধ্যাত্মিক স্থানে সময় কাটালে, অনেকটা স্বস্তি দেয়।
11
11
জন্মসংখ্যা ৯- মঙ্গলের প্রভাব বেশি থাকে মাসের ৯,১৮,২৭ তারিখে জন্মানো ব্যক্তিদের উপর৷ এই মানুষরা আবেগপ্রবণ ও উদার। অন্যদের সাহায্য করা, সমাজসেবামূলক কাজ করা তাদের মনকে শান্ত করে এবং রাগ কমাতে সাহায্য করে।