রাত পোহালেই অক্ষয় তৃতীয়া। বছরের সব থেকে শুভ দিন। এদিন সংসারের সমৃদ্ধি, এবং উন্নতির জন্য অনেকেই সোনা, রুপো বা হীরের গয়না কেনেন। তবে এই অক্ষয় তৃতীয়ায় হলমার্ক সোনার গয়না কেনার আগে মাথায় রাখুন এই টিপস। ছবি- সংগৃহীত
2
6
সোনার গয়নার গায়ে হলমার্ক রয়েছে কিনা দেখে নিন। এটা সোনার বিশুদ্ধতা নিশ্চিত করে। ফলে ভবিষ্যতে সোনা বিক্রি করা বা এক্সচেঞ্জের সময় লস হবে না।
3
6
পুরনো সোনার গয়না দিয়ে নতুন হলমার্ক সোনার গয়না কিনতে চাইছেন? তাহলে অবশ্যই এমন কোনও দোকানে যাবে যাঁরা নতুন বিআইএস মার্ক গয়না বিক্রি করে।
4
6
বিআইএস মার্ক গয়না কিনা কী করে বুঝবেন? যে গয়না কিনবেন তার গায়ে ছয় সংখ্যার HUID নম্বর আছে কিনা দেখুন। একই সঙ্গে দেখুন বিক্রেতার আইডেন্টিফিকেশন মার্ক আছে কিনা।
5
6
একই সঙ্গে দেখা নেবেন হলমার্কের বছর উল্লেখ করা আছে কিনা। এটা নিশ্চিত করাও জরুরি।
6
6
আপনি যদি সোনার গয়না এক্সচেঞ্জ করেন তাহলে অবশ্যই দেখে নেবেন তাতে যত পরিমাণ সোনা আছে খাদ আলাদা করার পর সেটার সঠিক দাম পাচ্ছেন কিনা বর্তমান বাজার দর অনুযায়ী।