১৪ বছর পর প্রিয়দর্শন এবং অক্ষয় কুমার জুটি ফিরছে বড়পর্দায়। খবরটি শোনার পর থেকেই বিনোদন জগতে শোরগোল পড়ে গিয়েছিল। কিন্তু এবার সামনে এল 'ভূত বাংলা' ছবির কাস্টিং এবং তাঁদের আকাশছোঁয়া পারিশ্রমিকের খতিয়ান।
2
11
১০০ কোটি টাকারও বেশি বাজেটের এই হরর-কমেডির জন্য পকেট থেকে কত খরচ করলেন নির্মাতারা? আর কার পকেটেই বা ঢুকল সবথেকে বেশি টাকা?
3
11
বলিউডের সবথেকে প্রতীক্ষিত হরর-কমেডি ‘ভূত বাংলা’র হাত ধরে ফিরছে অক্ষয় কুমার, পরেশ রাওয়াল এবং রাজপাল যাদবের সেই আইকনিক ত্রয়ী।
4
11
মঙ্গলপুর গ্রামের এক রহস্যময় রাজপ্রাসাদ আর অলৌকিক ঘটনা নিয়ে তৈরি এই ছবির বাজেট প্রায় ১২০ কোটি টাকা। তবে চমকপ্রদ তথ্য হল, ছবির সাফল্যের স্বার্থে নিজের পারিশ্রমিক অনেকটাই কমিয়ে দিয়েছেন 'খিলাড়ি'।
5
11
খবর, ‘জলি এলএলবি ৩’-এর জন্য অক্ষয় কুমার নিয়েছিলেন ৭০ কোটি টাকা। কিন্তু ‘ভূত বাংলা’র জন্য তিনি প্রায় ২৮.৫ শতাংশ পারিশ্রমিক কমিয়ে নিয়েছেন ৫০ কোটি টাকা। ছবির মোট বাজেটের একটি বড় অংশ তাঁর পকেটে গেলেও, এই আত্মত্যাগ ইন্ডাস্ট্রিতে প্রশংসিত হচ্ছে।
6
11
ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে থাকা তাবুও তাঁর পারিশ্রমিক ১৬ শতাংশ কমিয়েছেন। ‘অঁরো মে কাহাঁ দম থা’র জন্য ৩ কোটি টাকা নিলেও এই ছবির জন্য তিনি নিয়েছেন ২.৫ কোটি টাকা।
7
11
অন্যদিকে, বর্তমান সময়ের হার্টথ্রব ওয়ামিকা গাব্বি এই ছবির জন্য ৩ কোটি টাকা পারিশ্রমিক পেয়েছেন।
8
11
'কমেডি কিং' পরেশ রাওয়াল নিয়েছেন ২ কোটি টাকা।
9
11
রাজপাল যাদব এই ছবির জন্য ১ থেকে ১.৫ কোটি টাকা পারিশ্রমিক পেয়েছেন।
10
11
টলিউড থেকে বলিউড—সব জায়গাতেই দাপিয়ে বেড়ানো অভিনেতা যিশু সেনগুপ্ত এই প্রজেক্টের জন্য পেয়েছেন ১ কোটি টাকা।
11
11
১২০ কোটি টাকা বাজেটের এই ছবিতে দেখা যাবে অক্ষয় কুমার মঙ্গলপুরের এক পুরনো রাজপ্রাসাদ উত্তরাধিকার সূত্রে পান। সেখানে বোনের বিয়ে ঠিক হতেই শুরু হয় অশরীরী সব উপদ্রব। গ্রামবাসীর আতঙ্ক দূর করতে এবং প্রাসাদের রহস্যময় অতীত উদ্ঘাটন করতে তদন্তে নামেন অক্ষয়।