হাঁসফাঁস গরমে পাতে যদি একটু দই পড়ে তবে তো কথাই নেই। ঠান্ডা দইয়ে মন, প্রাণ জুড়ায়। তবে যদি সাধারণ টক বা মিষ্টি দইয়ের বদলে ভাপা দই হয়? ব্যাপারটা জমে যাবে তাই না? তাহলে জেনে নিন বাড়িতে কীভাবে বানিয়ে নেবেন ভাপা দই। ছবি- সংগৃহীত
2
7
ভাপা দই বানানোর জন্য কী কী লাগবে আগে সেটা জানুন: টক দই, মিল্কমেড, জাফরান, আমন্ড কুচি, পেস্তা কুচি। হ্যাঁ, এই সামান্য উপকরণে মাত্র ১০ থেকে ১৫ মিনিটেই তৈরি হয়ে যাবে এই পদ। ছবি- সংগৃহীত
3
7
সবার আগে বাড়িতে পাতা হোক বা দোকান থেকে কেনা, টক দইয়ের জল ঝরিয়ে নিন ভাল করে। একটি কাপড়ে ঢেলে চিপে জল বের করে নিন। ছবি- সংগৃহীত
4
7
এবার একটি বাটিতে এই জল ঝরানো টক দই নিন। সঙ্গে যোগ করুন বেশ অনেকটা মিল্কমেড। এবার দু'টোকে ভাল করে একসঙ্গে ফেটিয়ে নিন। ছবি- সংগৃহীত
5
7
একটা কাচের বাটিতে বাটার পেপার রাখুন। তাতে কয়েকটা জাফরান ছড়িয়ে দিন। তারপর উপর দিয়ে ঢেলে দিন দই এবং মিল্কমেডের মিশ্রণ। ভাল করে সমান করে ঢাকা দিয়ে দিন। ছবি- সংগৃহীত
6
7
এবার ওভেনে একটি কড়াই বসান। তাতে বেশ অনেক জল দিয়ে ফোটান। তাতে একটি স্ট্যান্ড রেখে মাঝারি থেকে কম আঁচে রেখে এই কাচের বাটি বসিয়ে ঢাকা দিয়ে দিন। ছবি- সংগৃহীত
7
7
মিনিট ১০-১৫ ভাপিয়ে নামিয়ে একটি পাত্রে ঢেলে নিন ভাপা দই। গার্নিশ করার জন্য উপর থেকে ছড়িয়ে দিন আমন্ড এবং পেস্তা কুচি। ফ্রিজে কিছুক্ষণ রেখে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন। এই গরমে ভাপা দই মন, প্রাণ দুই জুড়াবে।ছবি- সংগৃহীত