কলকাতা প্রেস ক্লাবে এক আবেগঘন অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রকাশিত হলো *'পাঁচশো মাইলের গান'। বিশ্বখ্যাত ইংরেজি গান 'Five Hundred Miles'-এর সুরে সুর মিলিয়ে এই নতুন বাংলা গানটি তৈরি করেছে গানের দল 'এবং কয়েকজন*। এই গানের মূল উপজীব্য হলো এদেশের লক্ষ লক্ষ পরিযায়ী শ্রমিকের জীবনযন্ত্রণা ও তাঁদের অন্তহীন লড়াই।
2
6
হাতে গিটার, গলায় চেনা সুর, কিন্তু কথাগুলো যেন এক একটা ক্ষতের মতো। জনপ্রিয় ইংরেজি লোকসংগীত ‘Five Hundred Miles’-এর অনুপ্রেরণায় পরিযায়ী শ্রমিকদের দুবির্ষহ জীবনের গল্প নিয়ে হাজির হলো গানের দল ‘এবং কয়েকজন’। কলকাতা প্রেস ক্লাবে গানটির মিউজিক ভিডিও আনুষ্ঠানিক ভাবে মুক্তি পায়। গানটি গেয়েছেন বর্তমান সময়ের জনপ্রিয় কণ্ঠশিল্পী আরাত্রিকা সিনহা এবং কলম ধরেছেন বিশিষ্ট কবি, গীতিকার সৃজন ভট্টাচার্য্য।
3
6
২০২০ সালের সেই ভয়াবহ লকডাউন ও ‘জনতা কার্ফু’র স্মৃতি আজও দেশবাসীর মনে টাটকা। মাইলের পর মাইল পায়ে হেঁটে ভুখা পেটে শ্রমিকদের ঘরে ফেরার সেই অমানবিক দৃশ্যগুলোকেই শিল্পের মোড়কে তুলে ধরেছে এই গান। গানটির স্রষ্টা সৃজন ভট্টাচার্য্য জানান, জনতা কারফিউর বর্ষপূর্তিতে এই গানটি প্রকাশ করার মূল উদ্দেশ্য হলো সেই দুঃসহ সময়টাকে ভুলে না যাওয়া।
4
6
গানের কথায় উঠে এসেছে কেবল লকডাউনের স্মৃতি নয়, বরং বর্তমানের কঠিন বাস্তবও। রান্নার গ্যাসের আকাশছোঁয়া দাম থেকে শুরু করে নাগরিকত্ব প্রমাণের লম্বা লাইন—যেখানে সাধারণ শ্রমজীবী মানুষকে প্রতিনিয়ত অস্তিত্বের লড়াই লড়তে হচ্ছে, ‘পাঁচশো মাইলের গান’ সেই লড়াইয়েরই প্রতিধ্বনি।
5
6
রাজ্যে বিধানসভা নির্বাচনের আবহে এই গান প্রকাশ নিয়ে প্রশ্ন উঠলে ‘এবং কয়েকজন’-এর সদস্যরা সাফ জানান, তাঁদের ব্যান্ড কোনও নির্দিষ্ট রাজনৈতিক দলের হয়ে সওয়াল করে না। তবে শিল্পী হিসেবে তাঁদের একটি নৈতিক দায়বদ্ধতা রয়েছে। ব্যান্ডের পক্ষ থেকে বিশিষ্ট গিটার বাদক দীপ্তদীপ চক্রবর্তী বলেন, "যে সরকারগুলো লকডাউনের সময় সাধারণ মানুষের দুর্দশা লাঘব করতে পারেনি বা যারা আজও শিক্ষা-স্বাস্থ্য ও কর্মসংস্থানের ক্ষেত্রে জনবিরোধী নীতি নিয়ে চলে, শিল্পী হিসেবে আমরা অবশ্যই তাদের বিপক্ষে। এই গান সেই প্রতিবাদেরই একটা অংশ।"
6
6
মিউজিক ভিডিও প্রকাশের অনুষ্ঠানে শিল্পী আরাত্রিকা সিনহা ছাড়াও উপস্থিত ছিলেন আকাশ আচার্য্য, রৌণক ব্যানার্জি, শুভদীপ ঘোষ, দেবারত বসু, দেবদত্ত বসু এবং সৃজন ভট্টাচার্য্য। শিল্পী আরাত্রিকা সকলকে অনুরোধ করেছেন গানটি যেন সাধারণ মানুষের মনে জায়গা করে নেয় এবং শ্রমজীবী মানুষের যন্ত্রণার কথা আরও বেশি করে ছড়িয়ে পড়ে। আজ থেকেই ‘এবং কয়েকজন’-এর অফিসিয়াল ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে গানটি শুনতে ও দেখতে পাওয়া যাচ্ছে।