পেটের ভেতরে জমে থাকা ‘ভিসেরাল ফ্যাট’ এখন স্বাস্থ্যঝুঁকির অন্যতম বড় কারণ। বাইরে থেকে খুব বেশি মোটা না দেখালেও শরীরের ভেতরে এই চর্বি জমে গেলে বাড়তে পারে ডায়াবেটিস, হৃদরোগ এমনকি হরমোনজনিত সমস্যার ঝুঁকিও। তাই এই ফ্যাট কমানো জরুরি।
2
10
নিয়মিত ডায়েটে কিছু নির্দিষ্ট খাবার রাখলে এই ভিসেরাল ফ্যাট কমাতে সাহায্য পাওয়া যায়।
3
10
ফ্যাটি ফিশ বা তেলযুক্ত মাছ: স্যামন, সার্ডিন বা ম্যাকারেলের মতো মাছ ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিডে ভরপুর, যা শরীরের প্রদাহ কমায় এবং পেটের চর্বি কমাতে কার্যকর ভূমিকা রাখে। সপ্তাহে অন্তত ২–৩ দিন এই ধরনের মাছ খাওয়া উচিত।
4
10
আখরোট বা ওয়ালনাট: এতে রয়েছে স্বাস্থ্যকর ফ্যাট, ফাইবার এবং প্রোটিন, যা দীর্ঘ সময় পেট ভরা রাখে এবং অপ্রয়োজনীয় খাওয়ার প্রবণতা কমায়। ফলে ওজন নিয়ন্ত্রণের পাশাপাশি ভিসেরাল ফ্যাটও কমতে শুরু করে।
5
10
বেরিজ: ব্লুবেরি, স্ট্রবেরি বা রাস্পবেরিতে প্রচুর অ্যান্টিঅক্সিড্যান্ট ও ফাইবার থাকে, যা মেটাবলিজম বাড়াতে সাহায্য করে এবং শরীরে জমে থাকা অতিরিক্ত চর্বি কমাতে সহায়ক।
6
10
অলিভ অয়েল: এটি ‘গুড ফ্যাট’ হিসেবে পরিচিত এবং শরীরের ক্ষতিকর চর্বি কমাতে সাহায্য করে। রান্নায় বা স্যালাডে অলিভ অয়েল ব্যবহার করলে হৃদযন্ত্রও ভাল থাকে।
7
10
ডিম: ডিমের উচ্চমানের প্রোটিন শরীরের মাংসপেশি জোরালো করে এবং ফ্যাট বার্নিং প্রক্রিয়ার গতি বাড়ায়। সকালের ব্রেকফাস্টে ডিম খেলে সারাদিন এনার্জি পাওয়া যায় এবং অতিরিক্ত খিদেও পায় না।
8
10
তবে শুধু এই খাবার খেলেই হবে না, এর সঙ্গে দরকার সঠিক জীবনযাপন। নিয়মিত শরীরচর্চা, পর্যাপ্ত ঘুম এবং মানসিক চাপ নিয়ন্ত্রণ করাও সমান গুরুত্বপূর্ণ। ফাস্ট ফুড ও অতিরিক্ত চিনি এড়িয়ে চললে ফল আরও দ্রুত পাওয়া যায়।
9
10
সবমিলিয়ে, ডায়েটে এই স্বাস্থ্যকর খাবারগুলো যুক্ত করলে ভিসেরাল ফ্যাট কমানো অনেকটাই সহজ হতে পারে।
10
10
ছোট ছোট অভ্যাস বদলেই মিলতে পারে বড় উপকার, আর সুস্থ জীবনযাপনের পথও হয়ে উঠতে পারে আরও সহজ।