সম্প্রতি 'ইস্টবেঙ্গল উত্তরাধিকার' সমষ্টির উদ্যোগে কলকাতার যাদবপুর ৮বি বাসস্ট্যান্ডে অনুষ্ঠিত হয়ে গেল এক অভিনব অনুষ্ঠান। ইস্টবেঙ্গলের ২২ বছর পর আইএসএল জয়, ও একইসাথে ইস্টবেঙ্গলের পুরুষ ও মহিলা দলের ভারতসেরা হওয়াকে উদযাপন করতে আয়োজিত হয়েছে কার্নিভ্যাল। প্রবল বৃষ্টির মধ্যেও ভারতজয়ের উত্তাপ বুকে নিয়ে উপস্থিত হয়েছিলেন অগুন্তি ইস্টবেঙ্গল সমর্থক।
2
5
যাদবপুর-টালিগঞ্জ অঞ্চলের সঙ্গে উদ্বাস্তু আন্দোলনের ইতিহাস ওতপ্রোতভাবে জড়িত। সেকথা মাথায় রেখেই প্যানেল ডিসকাশন হয় 'উদ্বাস্তুদের সংগ্রাম ও ইস্টবেঙ্গল' এই বিষয়ের উপর। অংশগ্রহণ করেন সাহিত্যিক প্রচেত গুপ্ত, ক্রীড়া সাংবাদিক রূপক সাহা, অভিনেত্রী ঊষসী চক্রবর্তী, লক্ষ্মীছাড়া বাংলা ব্যান্ডের প্রতিষ্ঠাতা গৌরব চট্টোপাধ্যায় (গাবু), সমর্থক দেবাদৃতা ও সায়ন।
3
5
এছাড়াও ভারতসেরা মহিলা দলের খেলোয়াড় সাথী দেবনাথ ও পুরুষ দলের খেলোয়াড় প্রভাত লাকড়াকে সংবর্ধিত করেন উদ্যোক্তারা। বর্তমানকে শুভেচ্ছা জানাতে উপস্থিত ছিলেন ইস্টবেঙ্গলের 'ঘরের ছেলে' কিংবদন্তি প্রাক্তনীরা। মনোরঞ্জন ভট্টাচার্য, বিকাশ পাঁজি, মেহতাব হোসেন ও আলভিটো ডি কুনহা'কে পেয়ে আবেগে ভাসেন সমর্থকরা। সম্মানিত করা হয় ক্লাবকর্তা কল্যাণ মজুমদার, দীপ্তেন বসু, প্রবীর দাস, রজত গুহদের।
4
5
প্রত্যেকের কথাতেই ফুটে ওঠে ইস্টবেঙ্গলের লড়াকু ইতিহাসের গরিমা। এবারের জয় এক নতুন যাত্রার সূচনা করল, বলেন বক্তারা। প্রিয় ক্লাবকে শুভেচ্ছা জানাতে উপস্থিত হন যাদবপুরের প্রাক্তন সাংসদ-বিধায়ক সুজন চক্রবর্তীও। কার্নিভ্যাল শেষ হয় প্রখ্যাত শিল্পী অর্ক মুখার্জি ও গাবুর গান দিয়ে। কাজী নজরুল ইসলাম থেকে গৌতম চট্টোপাধ্যায়, পরিচিত সুরে গলা মেলান পথচলতি মানুষও।
5
5
সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সাংবাদিক অর্ক ভাদুড়ি ও অন্বিতা চন্দ। উদ্যোক্তাদের অন্যতম অবিন দত্তগুপ্ত ইস্টবেঙ্গল ক্লাব ও শীর্ষকর্তা দেবব্রত সরকারকে ধন্যবাদ জানান এই অনুষ্ঠান সফল করে তোলায় সাহায্য করার জন্য। কলোনির পথচলা থেকে মাঠের লড়াই, ইস্টবেঙ্গলের ইতিহাস নিয়ে পারিজাত মৈত্র ও অঙ্কিত সেনগুপ্তর সহায়তায় নির্মিত একটি তথ্যচিত্রও দেখানো হয়।