রিয়া পাত্র
বিধানসভায় সই জাল কাণ্ডে অবশেষে সিআইডির কাছে হাজিরা দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি। বৃহস্পতিবার বিকেল ৫টা ৪৮ মিনিটে ভবানী ভবনে প্রবেশ করেন তিনি কলকাতা হাই কোর্ট আজ সন্ধ্যা ৬টার মধ্যে অভিষেককে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছিল। তাঁর আগেই হাজিরে দিলেন তিনি। কিন্তু অভিষেক ভবানী ভবনে ঢুকে যেতেই বাইরে দেখা মিলল এক রহস্যময়ী নারীর। কে ছিলেন তিনি? কোন উদ্দেশ্যে তিনি এসেছিলেন সিআইডি দপ্তরের বাইরে তা নিয়ে তৈরি হয়েছে জল্পনা।
অভিষেক ভিতরে যেতেই ওই মহিলাকে ঘিরে জটলার সৃষ্টি হয়। মাস্ক পরিহিতা ওই মহিলাকে দেখে ঘিরে ধরেন সাংবাদিকরা। নানা প্রশ্ন করতে থাকেন তাঁকে। নিজেকে উদিতা নামে পরিচয় দিয়ে ওই মহিলা দাবি করেন, তিনি ডিম ছুঁড়িতে এখানে এসেছেন। তিনি আরও দাবি করেন যে, দিল্লি থেকে তিনি এসেছেন। উদিতা বলেন, “আমি দিল্লিতে থাকি। এখানে কেউ আমাকে পাঠায়নি। আমি নিজে থেকে এখানে এসেছি শুধু ডিম ছুঁড়তে। কিন্তু ডিম পায়নি।”
মে মাসের শেষের দিকে সোনারপুরে ভোট-পরবর্তী হিংসায় নিহত এক তৃণমূলকর্মীর পরিবারের সঙ্গে দেখা করতে যাওয়ার পথে বিক্ষোভের মুখে পড়েন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। উন্মত্ত জনতা তাঁকে ঘিরে ‘চোর’ স্লোগান দেয় এবং তাঁর দিকে কাঁচা ডিম, জুতো ও ইট ছোঁড়া হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে হেলমেট পরে কোনওরকমে নিজের প্রাণ বাঁচান তিনি।
অভিষেক সোনারপুরে যাওয়ার আগেই কোথাও কোথাও মহিলাদের ডিম হাতে দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছিল। কোথাও কালো পতাকা হাতে নিয়ে ‘গো ব্যাক’ স্লোগান দিচ্ছিলেন বিজেপির লোকজন। এই বিক্ষোভের মধ্যে চারচাকা গাড়িতে না-গিয়ে বাইক নেন ডায়মন্ড হারবারের সাংসদ। তখনই বিক্ষোভের মুখে পড়েন তিনি।
অভিষেকের পরেও অনেক তৃণমূল নেতাকে লক্ষ্য করে ডিম ছোঁড়া হয়েছে। সর্বশেষ সংযোজন ছিলেন রাজারহাট-নিউটাউনের প্রাক্তন তৃণমূল বিধায়ক সব্যসাচী দত্ত। তোলাবাজির অভিযোগে গ্রেপ্ততারির সময় তাঁকে লক্ষ্য করে ডিম এবং গোবর ছোঁড়া হয়।















