সময়ের আগেই দেশের আরও ভিতরে প্রবেশ করল দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু। ফলে মনে করা হচ্ছে, দেশের বিস্তীর্ণ অঞ্চলে আগেভাগে প্রবেশ করবে বর্ষা।
2
11
মৌসম ভবন জানিয়েছে, শুক্রবার দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু পশ্চিমবঙ্গের বেশির ভাগ এলাকা, বিহারের আরও বিস্তীর্ণ অঞ্চল এবং ওড়িশা ও ঝাড়খণ্ডের কিছু অংশে অগ্রসর হয়েছে।
3
11
আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী দুই থেকে তিনদিনের মধ্যে মৌসুমি বায়ু দেশের আরও অভ্যন্তরে প্রবেশ করবে। কলকাতা সহ পার্শ্ববর্তী এলাকায় আগামী কয়েকদিনের মধ্যেই বর্ষা প্রবেশ করবে।
4
11
এর জেরে পূর্ব ও মধ্য ভারতের বিস্তীর্ণ এলাকায় বৃষ্টিপাতের পরিমাণ বাড়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।
5
11
আবহাওয়াবিদদের মতে, বঙ্গোপসাগর থেকে বিপুল পরিমাণ জলীয় বাষ্প প্রবেশ করার কারণে আগামী কয়েক দিনে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হবে।
6
11
শুক্রবার পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমান জেলায় বৃষ্টির সম্ভাবনা। পাশাপাশি, ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইবে জেলাজুড়ে।
7
11
শনিবার পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং নদিয়া জেলায় অনেক স্থানে বৃষ্টি হতে পারে।
8
11
রবিবার পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং নদিয়া জেলায় বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। বজ্রবিদ্যুৎ-সহ ঝোড়ো হাওয়ার সম্ভাবনাও থাকবে।
9
11
সোমবার দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় বজ্রবিদ্যুৎসহ ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে।
10
11
মঙ্গলবার পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া জেলায় কিছু স্থানে বৃষ্টি হতে পারে। অন্য জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
11
11
বুধবার বীরভূম ও মুর্শিদাবাদ জেলায় কয়েকটি স্থানে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে।