জুন মাস জুড়ে ১১ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক! কবে কবে? রোদে বেরোনোর আগে একনজরে দেখে নিন ছুটির তালিকা

কৌশিক রায়
২ জুন ২০২৬ ০৯ : ৫১
সোমবার থেকেই জুন মাস পড়ে গিয়েছে। নতুন মাস শুরু হয়েছে। আর এই মাসে ব্যাঙ্কের ছুটি নিয়ে বড় আপডেট রয়েছে।
অনেকেরই মাসে একাধিক বার ব্যাঙ্কে ছুটতে হয়। তাঁদের জন্য এই খবরটা অত্যন্ত জরুরি। কারণ, জুনে বেশ কয়েকদিন ব্যাঙ্ক বন্ধ থাকবে।
সাধারণত, ন্যাশনাল হলিডে ছাড়াও রাজ্যভিত্তিক কোনও না কোনও উৎসবের কারণে ব্যাঙ্ক বন্ধ থাকে। এই মাসেও সেরকম কিছু উৎসব রয়েছে।
হিসেব অনুযায়ী, জুন মাসে সাপ্তাহিক ছুটি, জাতীয়, আঞ্চলিক এবং ধর্মীয় উৎসবের কারণে মোট ১১ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক।
কবে কবে বন্ধ থাকবে? ছুটির তালিকাটা এক এক রাজ্যে এক একরকম। তবে জুন মাসে ব্যাঙ্কে যেতে হলে অবশ্যই আগে ছুটির তালিকায় চোখ বুলিয়ে নেওয়া ভাল।
১১ দিন ছুটির মধ্যে সাপ্তাহিক ছুটি এবং জাতীয় ছুটি ছাড়া রাজ্যভিত্তিক ছুটিগুলির প্রভাব শুধু সেই রাজ্যেই পড়বে।
ফি বছর রিজার্ভ ব্যাঙ্ক ছুটির তালিকা প্রকাশ করে। তবে তাছাড়াও রাজ্য বিশেষে ব্যাঙ্ক বন্ধ থাকতে পারে।
এই মাসে চারটি রবিরার এবং দুটি শনিবার দেশজুড়ে ব্যাঙ্ক বন্ধ থাকছে। তাছাড়া ১৫ জুন ইয়ং মিজো অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আইজলে ব্যাঙ্ক বন্ধ।
রাজা সংক্রান্তির কারণে ভুবনেশ্বরেও ব্যাঙ্ক বন্ধ থাকবে একদিন। ২৫ জুন মহরম উপলক্ষে বিজয়ওয়াড়ায় ব্যাঙ্ক ছুটি থাকবে।
তবে ব্যাঙ্ক বন্ধ থাকলেও নেট ব্যাঙ্কিং এবং ইউপিআই পরিষেবা সম্পূর্ণ ভাবে চালু থাকবে। ফলে, ডিজিটাল মাধ্যমে ব্যাঙ্কের কাজ করতে কোনও অসুবিধা হবে না।