জুলাই মাসে ব্যাঙ্কে ছুটির তালিকা প্রকাশ করল আরবিআই। একটানা বেশ কয়েকটি ব্যাঙ্ক পরিষেবা বন্ধ থাকবে রাজ্যে রাজ্যে।
2
8
ব্যাঙ্ক বন্ধ থাকলে, পরিষেবাও ব্যাহত হবে। ব্যাঙ্ক সংক্রান্ত জরুরি কাজ থাকলে, গ্রাহকদের তড়িঘড়ি মিটিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হল।
3
8
জুলাইয়ে ১০ দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে। তবে সব রাজ্যে নয়। সব শহরেও নয়। সমস্ত শহর মিলিয়েই ১০ দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে। এর মধ্যে সাপ্তাহিক ছুটির দিনও রয়েছে।
4
8
জুলাইয়ের উৎসবের আমেজ সব শহরে নেই। তবে কয়েকটি রাজ্যে বিশেষ দিনে সমস্ত সরকারি ও বেসরকারি ব্যাঙ্ক থাকবে।
5
8
জুলাই মাসে চারটে রবিবার এবং দ্বিতীয় ও চতুর্থ শনিবার ব্যাঙ্ক বন্ধ থাকবে। পাশাপাশি আরও কিছু ছুটির দিন রয়েছে। একনজরে দেখে নিন আরবিআইয়ের ছুটির দিনের তালিকা-
6
8
৫, ১২, ১৯, ২৬ জুলাই রবিবার। এই চারদিন ব্যাঙ্ক বন্ধ থাকবে। পাশাপাশি ১১ ও ২৫ জুলাই শনিবার ব্যাঙ্ক বন্ধ থাকবে সব শহরেই।
7
8
৬ জুলাই, সোমবার, এমএইচআইপি ডে উপলক্ষে শুধুমাত্র মিজোরামে বন্ধ থাকবে ব্যাঙ্ক। ৯ জুলাই, বৃহস্পতিবার, বেহ দেইনখলাম। এই উপলক্ষে শুধুমাত্র মেঘালয়ে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
8
8
১৬ জুলাই, বৃহস্পতিবার। রথযাত্রা উপলক্ষে ওড়িশা ও মণিপুরে ব্যাঙ্ক বন্ধ থাকবে। ২২ জুলাই, বুধবার, খর্চি পুজো উপলক্ষে ত্রিপুরায় বন্ধ বন্ধ থাকবে।