আগামী ১৫ আগস্ট, শনিবার স্বাধীনতা দিবস উপলক্ষে দেশজুড়ে সব ব্যাঙ্ক বন্ধ থাকবে। ১৬ আগস্ট, রবিবার, সব ব্যাঙ্কেই সাপ্তাহিক ছুটির দিন। ১৯ আগস্ট, বুধবার মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের জন্মদিন উপলক্ষে শুধুমাত্র ত্রিপুরায় ব্যাঙ্ক বন্ধ থাকবে।
6
8
আগামী ২৫ আগস্ট, মঙ্গলবার কেরল ও অন্ধ্রপ্রদেশে মিলাদ-উন-নবি/ফার্স্ট ওনাম/মিলাদ-ই-শরিফ উপলক্ষে ব্যাঙ্কে ছুটি ঘোষণা করা হয়েছে। ২৬ আগস্ট, বুধবার ইদ-এ-মিলাদ/বারাওয়াফাত/মিলাদ-উন-নবি/তিরুভোনম উপলক্ষে দিল্লি-এনসিআর, মহারাষ্ট্র, কর্নাটক, মধ্যপ্রদেশ, তামিলনাড়ু, উত্তরাখণ্ড, তেলঙ্গানা, মণিপুর, জম্মু ও কাশ্মীর, উত্তরপ্রদেশ, কেরল, বিহার, ছত্তিশগড় ও ঝাড়খণ্ডে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
7
8
২৮ আগস্ট, শুক্রবার রাখি বন্ধন, পাং-লহাবসোল, শ্রী নারায়ণ গুরু জয়ন্তী, আইয়াঙ্কালি জয়ন্তী-সহ বিভিন্ন উপলক্ষে গুজরাট, মধ্যপ্রদেশ, জম্মু ও কাশ্মীর, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, সিকিম, রাজস্থান, কেরল ও হিমাচল প্রদেশে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
8
8
এছাড়াও ২২ আগস্ট, শনিবার মাসের চতুর্থ শনিবার দেশজুড়ে সব ব্যাঙ্ক বন্ধ থাকবে। পাশাপাশি ২, ৯, ১৬, ২৩ ও ৩০ আগস্ট, পাঁচটি রবিবারেও সব ব্যাঙ্কে সাপ্তাহিক ছুটি থাকবে।