উৎসবের আমেজে মেতে উঠেছে আপামর বাঙালি। রাজ্যে রাজ্যেও উৎসবের আবহ। এই আবহেই মাসজুড়ে ব্যাঙ্কে পরিষেবা ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে। ফের ব্যাঙ্কে একাধিক দিন ছুটি রয়েছে আগামী সপ্তাহে।
2
6
গত মাসের শেষে ব্যাঙ্ক ধর্মঘটের ডাক দিয়েছিল কর্মী সংগঠন। কিন্তু শেষমেশ ধর্মঘট প্রত্যাহার করা হয়। এদিকে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়াও অক্টোবর মাসে ব্যাঙ্কে ছুটির তালিকা প্রকাশ করেছে।
3
6
অক্টোবর মাসে দেশজুড়ে ভিন্ন ভিন্ন শহর মিলিয়ে মোট ১৬ দিন ব্যাঙ্কে ছুটি থাকবে। দুর্গাপুজো ও দশেরার কারণে একটানা ব্যাঙ্ক বন্ধ থাকবে বাংলা-সহ একাধিক রাজ্যে।
4
6
আগামী সপ্তাহেও ব্যাঙ্কে একাধিক দিন ছুটি থাকবে। ৫ থেকে ১১ অক্টোবরের মধ্যে ব্যাঙ্ক দু'দিন বন্ধ থাকবে বলে জানিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। আগেভাগেই গ্রাহকদের জরুরি কাজ সেরে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে।
5
6
আগামী সপ্তাহে অর্থাৎ ৫ থেকে ১১ অক্টোবরের মধ্যে ১০ ও ১১ অক্টোবর দেশজুড়ে সমস্ত ব্যাঙ্ক বন্ধ থাকবে। রাষ্ট্রায়ত্ত, গ্রামীণ ও বেসরকারি ব্যাঙ্কগুলিও এই দু'দিন বন্ধ থাকবে।
6
6
১০ অক্টোবর, মাসের দ্বিতীয় শনিবার এবং ১১ অক্টোবর, রবিবার সব ব্যাঙ্কেই সাপ্তাহিক ছুটির দিন। এই দু'দিন সমস্ত ব্যাঙ্কের সব শাখা বন্ধ থাকবে। ১০ অক্টোবর মহালয়া উপলক্ষে বাংলার সব ব্যাঙ্কে আগেই ছুটি ঘোষণা করা হয়েছে।