অক্টোবর মানেই উৎসবের মরশুম। দেশজুড়ে উৎসবের আবহে মেতে ওঠেন সাধারণ মানুষ। এই আবহেই ব্যাঙ্কে একটানা পরিষেবা ব্যাহত হবে। অক্টোবরে ১৬ দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে।
2
8
আগেভাগেই ব্যাঙ্কে ছুটির তালিকা প্রকাশ করল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। উৎসবের আবহে ব্যাঙ্কে একটানা ছুটি থাকবে অক্টোবর মাসে। গোটা মাসে ১৬ দিন ব্যাঙ্কে ছুটির তালিকা এবার প্রকাশ্যে।
3
8
এর পাশাপাশি সাপ্তাহিক ছুটির দিন ও দ্বিতীয় ও চতুর্থ শনিবারে সমস্ত ব্যাঙ্ক বন্ধ থাকবে দেশজুড়েই। ১১টি ছুটির দিন, প্রতি রবিবার এবং মাসের দ্বিতীয় ও চতুর্থ শনিবার মিলিয়ে অক্টোবর মাসজুড়ে ১৬ দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে।
4
8
রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ছুটির তালিকা অনুযায়ী, ২ অক্টোবর, শুক্রবার মহাত্মা গান্ধী জয়ন্তী উপলক্ষে সব শহরে এবং ১০ অক্টোবর, শনিবার মহালয়া অমাবস্যায় কলকাতা, বেঙ্গালুরুতে ও দ্বিতীয় শনিবার উপলক্ষে বাকি শহরেও সমস্ত ব্যাঙ্ক বন্ধ থাকবে।
5
8
১৭ অক্টোবর, শনিবার সপ্তমীতে আগরতলায় ব্যাঙ্ক বন্ধ থাকবে। ১৮ অক্টোবর, রবিবার সব ব্যাঙ্কেই সাপ্তাহিক ছুটির দিন। ১৯ অক্টোবর, সোমবার দশেরা উপলক্ষে কলকাতা, পাটনা, রাঁচি, শিলং, আগরতলা, ভুবনেশ্বর, চেন্নাই, গুয়াহাটি, ইম্ফলে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
6
8
২০ অক্টোবর, মঙ্গলবার দশেরা, দশমীতে গ্যাংটক ও ইম্ফল বাদে দেশের সব জায়গার ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে। ২১ অক্টোবর, বুধবার বিজয়া দশমীতে আগরতলা, বেঙ্গালুরু, গ্যাংটক, গুয়াহাটি, কোচি, কলকাতা, তিরুবনন্তপূরমে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
7
8
২২ অক্টোবর, বৃহস্পতিবার দুর্গা পূজা দশাই উপলক্ষ্যে গ্যাংটকে ব্যাঙ্ক বন্ধ থাকবে। ২৩ অক্টোবর, শুক্রবার দুর্গা পূজা দশাই উপলক্ষ্যে গ্যাংটকে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
8
8
২৬ অক্টোবর লক্ষ্মী পুজো, মহর্ষি বাল্মীকির জন্ম বার্ষিকী উপলক্ষে আগরতলা, জম্মু, সিমলা, শ্রীনগরে বন্ধ থাকবে ব্যাঙ্ক। ২৯ অক্টোবর করবা চৌথ উপলক্ষে শিমলা এবং ৩১ অক্টোবর সর্দার বল্লভভাই প্যাটেল জন্মদিন উপলক্ষে আহমেদাবাদে ব্যাঙ্ক বন্ধ থাকবে।