নভেম্বরের দ্বিতীয় সপ্তাহজুড়ে উৎসবের আমেজ। এই আবহে ফের একটানা ব্যাঙ্কে ছুটি থাকবে। ব্যাহত হবে সরকারি, বেসরকারি সমস্ত ব্যাঙ্কের পরিষেবাও। আগেভাগেই ছুটির তালিকা প্রকাশ করেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।
2
7
রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ছুটির তালিকা অনুযায়ী, আগামী সপ্তাহে ব্যাঙ্ক ৬ দিন বন্ধ থাকবে। তবে সব শহরে নয়। ভিন্ন ভিন্ন রাজ্যে স্থানীয় উৎসব, পার্বণ উপলক্ষেই বন্ধ থাকবে ব্যাঙ্ক। কলকাতাতেও একটানা এতদিন ব্যাঙ্কে ছুটি থাকবে না।
3
7
আগামী সপ্তাহে অর্থাৎ ৯ থেকে ১৬ নভেম্বরের মধ্যে কবে, কোন শহরে ব্যাঙ্ক বন্ধ থাকবে? দেখে নিন রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ছুটির তালিকা।
১১ নভেম্বর, বুধবার ভাইফোঁটো (ভাই দুজ), ভাতৃদ্বিতীয়া ও চিত্রগুপ্ত জয়ন্তী উপলক্ষে গ্যাংটক, ইম্ফল, কানপুর, কলকাতা, লখনউ, সিমলায় ব্যাঙ্ক বন্ধ থাকবে। ১৩ নভেম্বর শুক্রবার শুধুমাত্র শিলংয়ে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
7
7
এর পাশাপাশি ১৪ নভেম্বর, মাসের দ্বিতীয় শনিবার এবং ১৫ নভেম্বর, রবিবার দেশের সব শহরের সমস্ত ব্যাঙ্ক বন্ধ থাকবে। যদিও ডিজিটাল পরিষেবা চালু থাকবে।