রবিবার, ছুটির দিনেও ডিউটি। তারপরেই চলতি সপ্তাহে তিন দিনের ব্যাঙ্ক ধর্ঘমঘট প্রত্যাহারের ঘোষণা। ব্যাঙ্ক ধর্মঘট প্রত্যাহার করা হলেও, চলতি সপ্তাহে দু'দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে। জানিয়ে দিয়েছে আরবিআই।
2
6
চলতি সপ্তাহে সোমবার থেকে বুধবার পর্যন্ত দেশজুড়ে ব্যাঙ্ক ধর্ঘমঘটের ডাক দিয়েছিল কর্মী সংগঠন। রবিবার রাতেই ঘোষণা করা হয়েছে, এই তিনদিনের ব্যাঙ্ক ধর্মঘট প্রত্যাহার করা হচ্ছে।
3
6
সোমবার থেকে দেশজুড়ে সমস্ত ব্যাঙ্কেই স্বাভাবিক পরিষেবা পাবেন গ্রাহকরা। রাষ্ট্রায়ত্ত, গ্রামীণ ব্যাঙ্কের পাশাপাশি সমস্ত বেসরকারি ব্যাঙ্কগুলির শাখাও আজ থেকে খোলা থাকবে।
4
6
চলতি সপ্তাহে অর্থাৎ ২৮ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত দু'দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে বলে জানিয়েছে আরবিআই। যদিও ডিজিটাল ব্যাঙ্কিং পরিষেবা, এটিএম চালু থাকবে।
5
6
আরবিআইয়ের ঘোষণা অনুযায়ী, আগামী ২ অক্টোবর ও ৪ অক্টোবর দেশজুড়ে সমস্ত ব্যাঙ্ক বন্ধ থাকবে। গ্রাহকরা এই দু'দিন কোনও ব্যাঙ্কেই কোনও পরিষেবা পাবেন না।
6
6
আগামী ২ অক্টোবর, শুক্রবার মহাত্মা গান্ধীর জন্মদিন। এই উপলক্ষে দেশের সব শহরেই সমস্ত ব্যাঙ্ক বন্ধ থাকবে। পাশাপাশি ৪ অক্টোবর সব ব্যাঙ্কেই সাপ্তাহিক ছুটির দিন।