কলা এমন একটি ফল, যা প্রায় সব বয়সের মানুষই খেতে পছন্দ করেন। দাম তুলনামূলক কম, সহজে পাওয়া যায় এবং পুষ্টিগুণেও ভরপুর।
2
10
চিকিৎসক ও পুষ্টিবিদরা প্রায়ই খাদ্যতালিকায় কলা রাখার পরামর্শ দেন। কারণ এই ফলে রয়েছে পটাশিয়াম, ফাইবার, ভিটামিন বি৬, ভিটামিন সি এবং নানা ধরনের অ্যান্টিঅক্সিড্যান্ট। তাই টানা ৪৫ দিন প্রতিদিন একটি করে কলা খেলে শরীরে বেশ কিছু ইতিবাচক পরিবর্তন দেখা যেতে পারে।
3
10
সারাদিন এনার্জি ধরে রাখতে সাহায্য করে কলা। এট প্রাকৃতিক শক্তির একটি ভাল উৎস। এতে থাকা কার্বোহাইড্রেট দ্রুত শরীরে শক্তি জোগায়। তাই অনেক ক্রীড়াবিদ ও জিমে যাওয়া মানুষ ব্যায়ামের আগে বা পরে কলা খান। প্রতিদিন একটি কলা খাওয়ার অভ্যাস শরীরের ক্লান্তি কমাতে এবং কর্মক্ষমতা বাড়াতে সাহায্য করতে পারে।
4
10
যাদের কোষ্ঠকাঠিন্যের সমস্যা রয়েছে, তাদের জন্য কলা খুবই উপকারী। এতে থাকা ফাইবার অন্ত্রের কাজ স্বাভাবিক রাখতে সাহায্য করে। ফলে খাবার সহজে হজম হয় এবং পেট পরিষ্কার থাকে। নিয়মিত কলা খেলে গ্যাস, অম্বল বা পেটের অস্বস্তিও কিছুটা কমতে পারে।
5
10
রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে কলা। এই ফলে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে। এই খনিজ শরীরের সোডিয়ামের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে, যা রক্তচাপ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই উচ্চ রক্তচাপের ঝুঁকি কমাতে প্রতিদিন একটি কলা উপকারী হতে পারে।
6
10
হৃদযন্ত্র ভাল রাখতে সাহায্য করে কলা। পটাশিয়াম শুধু রক্তচাপই নিয়ন্ত্রণ করে না, হৃদযন্ত্রের স্বাভাবিক কার্যকারিতাও বজায় রাখতে সাহায্য করে। নিয়মিত কলা খাওয়ার ফলে হৃদরোগের ঝুঁকি কিছুটা কমতে পারে বলে বিশেষজ্ঞদের ধারণা।
7
10
কলা খাওয়ার পর সহজে খিদে পায় না। এতে থাকা ফাইবার পেটকে দীর্ঘ সময় ভরা রাখে। ফলে অকারণে বারবার খাবার খাওয়ার প্রবণতা কমে যায়। যারা ওজন নিয়ন্ত্রণ করতে চান, তাদের জন্য এটি একটি ভালো স্ন্যাকস হতে পারে।
8
10
মেজাজ ভাল রাখতে সাহায্য করতে পারে কলা। এতে ট্রিপটোফ্যান নামের একটি উপাদান থাকে, যা শরীরে সেরোটোনিন তৈরিতে সাহায্য করে সেরোটোনিনকে সাধারণত 'ভালো লাগার হরমোন' বলা হয়। এটি মানসিক চাপ কমাতে এবং মন ভাল রাখতে সাহায্য করতে পারে।
9
10
কলায় থাকা ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিড্যান্ট শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করতে সাহায্য করে। নিয়মিত কলা খেলে শরীর বিভিন্ন সংক্রমণের বিরুদ্ধে লড়াই করার এনার্জি পেতে পারে।
10
10
কলা যতই উপকারী হোক, অতিরিক্ত খাওয়া উচিত নয়। বিশেষ করে ডায়াবেটিস রোগীদের চিকিৎসকের পরামর্শ অনুযায়ী পরিমাণ নির্ধারণ করা প্রয়োজন। কারণ কলায় প্রাকৃতিক চিনি থাকে। এছাড়া শুধু কলার ওপর নির্ভর না করে সুষম খাওয়া জরুরি।