ডিম খেলে কোলেস্টেরল বাড়ে! অজান্তে হানা দেয় হৃদরোগ? নয়া গবেষণার এই তথ্য জানলে এতদিনের ধারণাই বদলে যাবে
নিজস্ব সংবাদদাতা
৩ আগস্ট ২০২৬ ১৬ : ৩৩
শেয়ার করুন
1
12
ডিম এমন একটি খাবার, যা নিয়ে মানুষের মধ্যে দীর্ঘদিন ধরেই নানা বিভ্রান্তি রয়েছে। অনেকেই মনে করেন, ডিমের কুসুমে কোলেস্টেরল বেশি থাকায় এটি নিয়মিত খেলে হৃদ্রোগের ঝুঁকি বাড়ে। তাই অনেকেই কুসুম বাদ দিয়ে শুধু সাদা অংশ খান।
2
12
সাম্প্রতিক গবেষণা বলছে, ডিম সম্পর্কে এই ধারণা পুরোপুরি সঠিক নয়। বরং পরিমিত পরিমাণে ডিম খেলে শরীর নানা গুরুত্বপূর্ণ পুষ্টি পায় এবং বেশিরভাগ সুস্থ মানুষের ক্ষেত্রে এটি হৃদস্বাস্থ্যের জন্য ক্ষতিকর নয়।
3
12
একটি বড় ডিমে প্রায় ১৮৬ মিলিগ্রাম কোলেস্টেরল থাকে। এর প্রায় পুরোটাই কুসুমে থাকে। কিন্তু খাবারের মাধ্যমে শরীরে যে কোলেস্টেরল যায়, তা সবসময় রক্তের কোলেস্টেরল বাড়িয়ে দেয় না।
4
12
আমাদের লিভার নিজেই কোলেস্টেরল তৈরি করে। যখন খাবার থেকে বেশি কোলেস্টেরল পাওয়া যায়, তখন লিভার অনেক সময় নিজের উৎপাদন কমিয়ে দেয়। ফলে শরীরে কোলেস্টেরলের ভারসাম্য বজায় থাকে।
5
12
বিশেষজ্ঞদের মতে, হৃদরোগের জন্য শুধু ডিমকে দায়ী করা ঠিক নয়। বরং অতিরিক্ত স্যাচুরেটেড ফ্যাট এবং ট্রান্স ফ্যাটই বেশি ক্ষতিকর।
6
12
ডিপ ফ্রাই করা খাবার, প্রসেসড মাংস, সসেজ, বেকন, বার্গার বা অতিরিক্ত মাখন-ঘি খাওয়ার অভ্যাস রক্তে খারাপ কোলেস্টেরল (এলডিএল) বাড়াতে পারে। তাই ডিম কীভাবে রান্না করছেন, সেটাও খুব গুরুত্বপূর্ণ।
7
12
ডিমকে বিশ্বের সবচেয়ে পুষ্টিকর খাবারগুলির মধ্যে একটি বলা হয়। এতে রয়েছে উচ্চমানের প্রোটিন, যা শরীরের পেশি গঠন ও কোষের ক্ষয়পূরণে সাহায্য করে। এছাড়া ডিমে থাকে ভিটামিন এ, ডি, ই, বি১২, ফলেট, আয়রন, সেলেনিয়াম এবং কোলিন। কোলিন মস্তিষ্কের বিকাশ ও স্মৃতিশক্তি ভালো রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
8
12
ডিমে থাকা লুটেইন ও জিয়াজ্যানথিন নামের দুটি অ্যান্টিঅক্সিড্যান্ট চোখের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। এগুলি বয়সজনিত দৃষ্টিশক্তি কমে যাওয়া এবং ছানি পড়ার ঝুঁকি কমাতে সাহায্য করতে পারে।
9
12
বিভিন্ন গবেষণায় দেখা গিয়েছে, বেশিরভাগ সুস্থ মানুষের ক্ষেত্রে প্রতিদিন একটি ডিম খেলে হৃদরোগের ঝুঁকি বাড়ে না। বরং ডিম শরীরে ভাল কোলেস্টেরল বা এইচডিএল-এর মাত্রা কিছুটা বাড়াতে সাহায্য করতে পারে। এইচডিএল শরীর থেকে অতিরিক্ত খারাপ কোলেস্টেরল দূর করতে সাহায্য করে, যা হৃদযন্ত্রের স্বাস্থ্যের জন্য ভাল।
10
12
যাঁদের আগে থেকেই হৃদরোগ রয়েছে, ডায়াবেটিস আছে, অথবা রয়েছে, তাঁদের ডিম খাওয়ার পরিমাণ সম্পর্কে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। কারণ প্রত্যেকের শারীরিক অবস্থা এক নয়।
11
12
ডিম সেদ্ধ, পোচ বা অল্প তেলে অমলেট করে খাওয়াই সবচেয়ে ভাল। অতিরিক্ত তেলে ভাজা বা প্রচুর মাখন, চিজ, প্রসেসড মাংসের সঙ্গে রান্না করলে ডিমের উপকারিতা অনেকটাই কমে যেতে পারে।
12
12
ডিমকে অযথা ভয় পাওয়ার কোনও কারণ নেই। তবে যাঁদের বিশেষ স্বাস্থ্য সমস্যা রয়েছে, তাঁরা