টাকার বিনিময়ে মাসে পাঁচ-ছ'বার শারীরিক সম্পর্ক! কেরিয়ারের শুরুতে কোন জনপ্রিয় নায়িকাকে এমন কুপ্রস্তাব দেওয়া হয়েছিল?
নিজস্ব সংবাদদাতা
৩ আগস্ট ২০২৬ ১৬ : ৫৫
শেয়ার করুন
1
8
রিয়্যালিটি শো ‘স্প্লিটসভিলা’ এবং ‘লক আপ ২’-এর পরিচিত মুখ আকাঙ্ক্ষা চৌধুরী সম্প্রতি বিনোদন জগতের অন্ধকার দিক নিয়ে মুখ খুলেছেন। 'লক আপ ২-এর মঞ্চে নিজের জীবনের এক মর্মান্তিক অভিজ্ঞতা ভাগ করেন।
2
8
অভিনেত্রী জানান যে, কেরিয়ারের শুরুর দিকে তিনি কাস্টিং কাউচের মতো অভিজ্ঞতার শিকার হন। এমনকী যৌন হেনস্থারও শিকার হতে হয়েছিল তাঁকে।
3
8
আকাঙ্ক্ষা জানান, একটি সৌন্দর্য প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য তাঁর ১ থেকে ২ লক্ষ টাকার প্রয়োজন ছিল। জামাকাপড় কেনা এবং ট্রেনিংয়ের ফি মেটানোর মতো আর্থিক সামর্থ্য সেই সময় তাঁর পরিবারের ছিল না।
4
8
এই পরিস্থিতিতে তিনি ইন্ডাস্ট্রিরই এক প্রভাবশালী ব্যক্তির কাছে সাহায্য চান, যিনি এর আগেও বহু প্রতিযোগীকে আর্থিকভাবে সাহায্য করেছিলেন। এমনকী ঋণ শোধ করার জন্য তিনি ওই ব্যক্তির অধীনে কাজ করতেও রাজি ছিলেন।
5
8
সেই প্রভাবশালী ব্যক্তি তাঁকে বাড়িতে ডাকলেও তাঁর উদ্দেশ্য ছিল সম্পূর্ণ আলাদা। আকাঙ্ক্ষার অভিযোগ, তাঁর সঙ্গে দেখা হওয়ার পর ওই ব্যক্তি তাঁকে জড়িয়ে ধরার অছিলায় শারীরিকভাবে নিগ্রহ করার চেষ্টা করেন।
6
8
শুধু তাই-ই নয়, সরাসরি কুপ্রস্তাব দিয়ে বলেন যে টাকা পাওয়ার বিনিময়ে তাঁকে প্রতি মাসে ৫-৬ বার শারীরিক সম্পর্কে লিপ্ত হতে হবে!
7
8
এই ধরনের প্রস্তাব আসার সঙ্গে সঙ্গেই তা প্রত্যাখ্যান করেন আকাঙ্ক্ষা। সেই সময় ওই ব্যক্তি তাঁকে কটাক্ষ করে বলেছিলেন যে, এই ইন্ডাস্ট্রিতে কোনও কম্প্রোমাইজ ছাড়া নাকি কেউ বড় হতে পারে না।
8
8
'লক আপ ২'-এর মঞ্চে দাঁড়িয়ে আকাঙ্ক্ষা জানান যে, সেদিন এর জবাব না দিতে পারলেও আজ নিজের চেষ্টায় ইন্ডাস্ট্রিতে তিনি যে জায়গা গড়ে তুলেছেন সেটাই ওই ব্যক্তিকে ভুল প্রমাণ করে। আকাঙ্ক্ষার এই স্বীকারোক্তি এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।