চলতি সপ্তাহ জুড়েই ঝড়বৃষ্টির দাপট জারি থাকবে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে। আগেভাগেই দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে বাংলা জুড়ে। জেলায় জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করল হাওয়া অফিস।
2
8
আজ পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি, দমকা ঝোড়ো হাওয়ার সতর্কতা জারি রয়েছে।
3
8
বেলা গড়াতে না গড়াতেই কালো মেঘে ঢাকল কলকাতার আকাশ। তারপরেই ঝেঁপে বৃষ্টি নেমেছে। আবহাওয়া দপ্তরের লেটেস্ট আপডেট কী বলছে জানেন?
4
8
হাওয়া অফিস সূত্রে খবর, আগামী ২ থেকে ৩ ঘণ্টায় কলকাতা, দক্ষিণ ২৪ পরগণা জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং ঝড় হবে।
5
8
মঙ্গলবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি, দমকা ঝোড়ো হাওয়ার সতর্কতা জারি রয়েছে।
6
8
আগামী বুধবার পূর্ব বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি রয়েছে। সেদিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
7
8
আগামী বৃহস্পতিবার উত্তর ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় ভারী বৃষ্টির সতর্কতা জারি রয়েছে। আগামী শুক্রবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়ায় ভারী বৃষ্টির সতর্কতা জারি রয়েছে।
8
8
উত্তরবঙ্গের ক্ষেত্রে মঙ্গলবার ও বুধবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করেছে হাওয়া অফিস।