ভেটকি, চিংড়ি বা ইলিশ পাতুরি তো অনেকবার খেয়েছেন। এবার বাড়িতে বানিয়ে নিন সুপারস্টার জিতের পছন্দের এই পদ। একবার খেলে বাকি সমস্ত পাতুরি ভুলে যাবেন, বানাতেও লাগবে একদমই কম সময়। কী সেটা? পনির পাতুরি। রইল সহজ রেসিপি। ছবি- সংগৃহীত
2
10
অনেকেই মঙ্গল, বৃহস্পতি বা শনিবার নিরামিষ খান। এখন আমার শ্রাবণ মাস চলছে, সোমবার করেও নিরামিষ চলছে অনেক বাড়িতেই। এই সময় রোজ রোজ কী নিরামিষ পদ বানাবেন ভেবে ভেবে হয়রান, তাহলে একঘেয়েমি কাটাতে বানান পনির পাতুরি। ছবি- সংগৃহীত
3
10
পনির পাতুরি বানাতে কী কী লাগবে আগে জেনে নিন। কালো সর্ষে, সাদা সর্ষে, পোস্ত, কাজু, কাঁচা লঙ্কা, সর্ষের তেল, পনির, কলাপাতা, নুন, চিনি, ব্যাস এই সামান্য উপকরণ হলেই হবে। ছবি- সংগৃহীত
4
10
সবার প্রথমে একটি বাটিতে সমপরিমাণ কালো এবং সাদা সর্ষে নিন। একই পরিমাণের পোস্ত নিন। এবার এটিকে জলে অন্তত মিনিট ১০-১৫ ভিজিয়ে রাখুন। ছবি- সংগৃহীত
5
10
এবার মিক্সিতে ২ ধরণের সর্ষে, পোস্ত নিন। সঙ্গে ১০-১২টি কাজু, ঝাল অনুযায়ী ৩-৪ টি বা বেশি কাঁচা লঙ্কা দিয়ে সামান্য জল দিয়ে বেটে নিন। বেশি বাটবেন না, তাহলে কিন্তু তেতো হয়ে যেতে পারে। ছবি- সংগৃহীত
6
10
এবার একটি পাত্রে এই মিশ্রণ ঢেলে তাতে মিক্সি বা শিলনোড়া ধোয়া অল্প জল, হলুদ গুঁড়ো, নুন এবং চিনি মিশিয়ে নিন। সঙ্গে দিন বেশ খানিকটা কাঁচা সর্ষের তেল। ছবি- সংগৃহীত
7
10
এবার পনিরের টুকরোগুলো একটু বড় এবং মোটা করে কেটে এই মিশ্রণে ভাল করে মাখিয়ে নিন। অন্যদিকে কলাপাতাগুলো ধুয়ে হালকা করে আগুনে ঝলসে নিন। ছবি- সংগৃহীত
8
10
এবার কলাপাতায় প্রথমে কিছুটা মিশ্রণ দিয়ে তারপর পনির দিন। উপর থেকে আবার কিছুটা মিশ্রণ, কাঁচা সর্ষের তেল এবং কাঁচা লঙ্কা দিয়ে মুড়িয়ে সুতো দিয়ে বেঁধে নিন। ছবি- সংগৃহীত
9
10
এবার একটি প্যান বসান ওভেনে। তেল দিন। সেটা গরম হলে আঁচ মাঝারি থেকে কম রেখে তাতে পাতুরিগুলো দিয়ে ঢাকা দিয়ে মিনিট ৫-৬ অপেক্ষা করুন। এরপর ঢাকা খুলে পাতুরির দিক বদলে আবার ঢাকা দিয়ে মিনিট ৬-৭ হতে দিন। ভাল করে ভাজা হয়ে গেলে নামিয়ে নিন। ছবি- সংগৃহীত
10
10
গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন জিতের পছন্দের এই পদ। একবার চেখে দেখলে বারবার খেতে মন চাইবে।ছবি- সংগৃহীত