আধার কার্ড বর্তমানে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ পরিচয়পত্র। সরকারি পরিষেবা থেকে শুরু করে স্কুলে ভর্তি, বৃত্তি, বিভিন্ন প্রকল্পের সুবিধা এবং একাধিক প্রশাসনিক কাজে আধার প্রয়োজন হয়।
2
13
শুধু প্রাপ্তবয়স্কদের নয়, শিশুদের জন্যও আধার কার্ড তৈরি করা যায়। ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া শিশুদের জন্য বিশেষ নীল রঙের ‘বাল আধার’ চালু করেছে। তবে শিশুর বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আধারের বায়োমেট্রিক তথ্যও আপডেট করা প্রয়োজন।
3
13
শিশুর শারীরিক বৈশিষ্ট্য বয়সের সঙ্গে দ্রুত পরিবর্তিত হয়। বিশেষ করে আঙুলের ছাপ, চোখের আইরিস এবং মুখের গঠনে পরিবর্তন আসে। সেই কারণেই নির্দিষ্ট বয়সে শিশুদের আধারে বায়োমেট্রিক তথ্য আপডেট করার নিয়ম রয়েছে।
4
13
জন্মের পর শিশুর আধার তৈরি করার সময় সাধারণত বায়োমেট্রিক তথ্য নেওয়া হয় না। পাঁচ বছর বয়স পর্যন্ত শিশুদের ক্ষেত্রে বায়োমেট্রিক তথ্য বাধ্যতামূলক নয়। কিন্তু শিশুর বয়স ৫ বছর পূর্ণ হলে প্রথমবার তার বায়োমেট্রিক তথ্য আধারে নথিভুক্ত করতে হয়।
5
13
এই সময় শিশুর আঙুলের ছাপ, চোখের আইরিসের তথ্য এবং নতুন ছবি আধার ডেটাবেসে যুক্ত করা হয়। ফলে শিশুর আধার তথ্য আরও নির্ভুলভাবে সংরক্ষিত থাকে।
6
13
শুধু পাঁচ বছর বয়সেই নয়, ১৫ বছর বয়সেও আধারের বায়োমেট্রিক তথ্য আপডেট করা বাধ্যতামূলক। কারণ কৈশোরে পৌঁছনোর পর শারীরিক বৈশিষ্ট্যে আরও বড় পরিবর্তন আসে। তাই ১৫ বছর বয়সে ফের শিশুর আঙুলের ছাপ, আইরিস এবং ছবি আপডেট করা হয়।
7
13
UIDAI-এর নিয়ম অনুযায়ী, ৫ এবং ১৫ বছর বয়সে বাধ্যতামূলক বায়োমেট্রিক আপডেট নির্দিষ্ট সময়সীমার মধ্যে করালে তা বিনামূল্যে করা যায়।
8
13
বর্তমানে এই বিনামূল্যের সুবিধা পাওয়ার শেষ তারিখ ৩০ সেপ্টেম্বর। সময়সীমা পেরিয়ে গেলে বায়োমেট্রিক আপডেটের জন্য ১২৫ টাকা দিতে হতে পারে।
9
13
শিশুর আধারের বায়োমেট্রিক আপডেট করাতে বাবা-মা বা অভিভাবককে শিশুকে নিয়ে নিকটবর্তী আধার এনরোলমেন্ট সেন্টারে যেতে হবে। সঙ্গে রাখা ভাল শিশুর আধার কার্ড, জন্মের শংসাপত্র এবং অভিভাবকের ঠিকানার প্রমাণপত্র। প্রয়োজনে অতিরিক্ত ছবি সঙ্গে রাখা যেতে পারে।
10
13
UIDAI শিশুদের জন্য নীল রঙের আধার কার্ড চালু করেছে, যা সাধারণভাবে ‘বাল আধার’ নামে পরিচিত। আধার আইনের ৩(১) ধারায় শিশু-সহ প্রত্যেক বাসিন্দার আধার নম্বর পাওয়ার অধিকার রয়েছে।
11
13
পাঁচ বছর বয়স পর্যন্ত শিশুর আধার নম্বর সাধারণত বাবা বা মায়ের আধারের সঙ্গে যুক্ত থাকে। তবে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শিশুর নিজস্ব বায়োমেট্রিক তথ্য আধার ডেটাবেসে আপডেট করা জরুরি।
12
13
তাই সন্তানের বয়স ৫ বা ১৫ বছর হয়ে থাকলে আধারের বায়োমেট্রিক আপডেটের সময়সীমা ও প্রয়োজনীয় নথি সম্পর্কে আগে থেকেই খোঁজ নেওয়া গুরুত্বপূর্ণ।
13
13
আধার আপডেট না থাকলে ভবিষ্যতে স্কুল, বৃত্তি বা সরকারি পরিষেবা নেওয়ার সময় অপ্রয়োজনীয় সমস্যায় পড়তে হতে পারে।