সত্তরোর্ধ্বদের স্বাস্থ্য ও চিকিৎসার জন্য বিরাট উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় সরকার।
2
6
প্রবীণদের জন্য আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার অধীনে আলাদাভাবে পাঁচ লক্ষ বরাদ্দ করা হয়েছে। এর জন্য চালু করা হয়েছে বিশেষ 'আয়ুষ্মান ভয়া বন্দনা' কার্ড।
3
6
কী কী সুবিধা মিলবে এই কার্ডে, কীভাবে করবেন আবেদন?
4
6
'আয়ুষ্মান ভারত' কার্ড থাকলেও এই সুবিধা মিলবে? যেসমস্ত নাগরিকদের কাছে ইতিমধ্যেই 'আয়ুষ্মান ভারত'-এর কার্ড রয়েছে, তাদের নতুন করে 'আয়ুষ্মান ভয়া বন্দনা' কার্ড তৈরি করার প্রয়োজন পড়বে না। তারা এমনিতেই বিনামূল্যে চিকিৎসার সুবিধা পাবেন। এছাড়া, যাদের কাছে আগে থেকেই নিজস্ব স্বাস্থ্যবিমা রয়েছে বা কেন্দ্রীয় সরকারি কোনও স্বাস্থ্যবিমার সুবিধা পান, তাদেরও 'আয়ুষ্মান ভারত যোজনা'র সুবিধা দেওয়া হবে।
5
6
কীভাবে আবেদন করবেন? সহজেই মোবাইলের মাধ্যমে এই কার্ডের জন্য আবেদন করতে পারেন। এর জন্য প্রয়োজন হবে 'আয়ুষ্মান ভারত মোবাইল অ্যাপ্লিকেশন'। তবে, কমন সার্ভিস সেন্টারে গিয়েও এই কার্ডের জন্য আবেদন করা যায়। এই প্রক্রিয়ায় আধার ভেরিফিকেশন করা হয়, তাই সঙ্গে রাখতে হবে আধার কার্ড ও বয়সের প্রমাণপত্র-সহ অন্যান্য প্রয়োজনীয় নথিপত্র।
6
6
ভেরিফিকেশনের পরই 'আয়ুষ্মান ভয়া বন্দনা' কার্ড হাতে পাবেন প্রবীণ নাগরিকরা। আয়ুষ্মানের জন্য তালিকাভুক্ত হাসপাতালগুলিতে এই কার্ড দেখিয়ে ক্যাশলেস চিকিৎসার সুবিধা মিলবে।