এবার বাংলায় আনুষ্ঠানিকভাবে চালু কেন্দ্রের ফ্ল্যাগশিপ স্বাস্থ্য বিমা প্রকল্প ‘আয়ুষ্মান ভারত’। রাজ্যের প্রায় ১.৪৩ কোটি দরিদ্র পরিবার, প্রবীণ নাগরিক এবং প্রথম সারির করোনা যোদ্ধারা সরাসরি কেন্দ্রের এই প্রকল্পের সুবিধা পাবেন।
2
11
কেন্দ্রের ফ্ল্যাগশিপ স্বাস্থ্য বিমা প্রকল্প ‘আয়ুষ্মান ভারত’-এ সত্তরোর্ধ্বদের জন্য রয়েছে বিশেষ প্যাকেজ।
3
11
প্রবীণদের আয়ের উৎস বা আর্থিক অবস্থা বিবেচনা না করেই বার্ষিক ৫ লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে ও নগদহীন চিকিৎসার সুবিধা দেওয়া হয়ে থাকে এই কেন্দ্রীয় স্বাস্থ্য বিমা প্রকল্পে।
4
11
‘আয়ুষ্মান ভারত’প্রকল্পের মূল সুবিধা ও বৈশিষ্ট্য হল ৫ লক্ষ টাকার কভার। পরিবার পিছু বা ব্যক্তিগতভাবে বছরে ৫ লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসার খরচ দেওয়া হয়।
5
11
আয় নির্বিশেষে প্রবীণ নাগরিকরা ধনী বা গরিব যাই হোন না কেন, এই প্রকল্পের সুবিধা পাবেন।
6
11
যেসব পরিবারে আগে থেকেই আয়ুষ্মান কার্ড রয়েছে, সেই পরিবারের ৭০ বছরের বেশি বয়স্ক প্রবীণরা আলাদা করে আরও ৫ লক্ষ টাকার সুবিধা পাবেন।
7
11
যেসব পরিবারে আগে থেকেই আয়ুষ্মান কার্ড রয়েছে, সেই পরিবারের ৭০ বছরের বেশি বয়স্ক প্রবীণরা আলাদা করে আরও ৫ লক্ষ টাকার সুবিধা পাবেন।
8
11
কোনও প্রবীণ ব্যক্তি যদি আগে থেকেই অন্য কোনও সরকারি স্বাস্থ্য বিমা বা বেসরকারি বিমা পলিসি নিয়ে থাকেন, তবুও তাঁরা এই প্রকল্পের জন্য যোগ্য বলে বিবেচিত হবেন।
9
11
'আয়ুষ্মান ভারত' চালু করতে ইতিমধ্যেই কেন্দ্র-রাজ্য 'মউ' স্বাক্ষর হয়েছে। এবার বাংলায় ধাপে ধাপে শুরু হয়ে যাবে আয়ুষ্মান ভারত প্রকল্পের কাজ। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ঘোষণা অনুযায়ী, আগামী জুলাই মাস থেকে রাজ্যে ‘আয়ুষ্মান ভারত’ কার্ড দেওয়ার প্রক্রিয়া শুরু হবে। এই কার্ডধারীরা দেশের যে কোনও প্রান্তে বিনামূল্যে চিকিৎসার সুযোগ পাবেন।
10
11
‘আয়ুষ্মান ভারত’-এর জন্য উপভোক্তাদের বাড়ি বাড়ি গিয়ে তথ্য যাচাইয়ের কাজ শুরু হয়েছে। চলবে ২৫ জুন পর্যন্ত।
11
11
এই কাজের জন্য জাতীয় খাদ্য সুরক্ষা আইনের (NFSA) অধীনস্থ ডেটাবেসকে মূল উৎস বা সোর্স হিসেবে ব্যবহার করা হচ্ছে। ওই ডেটাবেসের আওতাভুক্ত অন্ত্যোদয় অন্ন যোজনা (AAY), বিশেষ অগ্রাধিকার প্রাপ্ত (SPHH) এবং অগ্রাধিকার প্রাপ্ত (PHH) রেশন কার্ড হোল্ডারদের তথ্য যাচাই করেই 'আয়ুষ্মান ভারত'-এর উপভোক্তা হিসেবে তালিকাভুক্ত করা হবে।