সোমবার দিল্লিতে বিজ্ঞান ভবনে ঐতিহাসিক মৌ স্বাক্ষরিত হয়েছে। কেন্দ্রের আয়ুষ্মান ভারতের চুক্তিতে সই করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
2
11
আয়ুষ্মান ভারতের জন্য জাতীয় স্বাস্থ্য মিশন ইতিমধ্যেই ৫২৭ কোটি টাকা পশ্চিমবঙ্গকে দিয়েছে। কেন্দ্র মোট ৯৭৬ কোটি টাকা দেবে এই প্রকল্পের জন্য।
3
11
শুভেন্দু জানিয়েছেন, বাংলার মোট এক কোটি ৪৬ লক্ষ পরিবার আয়ুষ্মান ভারতের সুবিধা পাবে। যাঁরা এই প্রকল্প সুবিধা পেতে চান তাঁরা আদৌ যোগ্য কিনা, এই প্রকল্পের কী কী শর্ত রয়েছে?
4
11
এই যোজনার আওতায় বার্ষিক পাঁচ লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেশ স্বাস্থ্যবিমার সুবিধা পাওয়া যায়। রাজ্যের তরফে জানানো হয়েছে, এই প্রকল্পের জন্য কেউ যোগ্য কি না, ফর্ম পূরণের সময় যাচাই করা হবে।
5
11
এর আগে যোগ্যতা যাচাই করার জন্য সরকারি দপ্তরে ছোটাছুটি করতে হত। কিন্তু এখন অনলাইনেই যাচাই করা যায়। খুব সহজেই মোবাইল বা কম্পিউটার থেকে চেক করে দেখা যায়। কীভাবে করবেন?
6
11
প্রথম আয়ুষ্মান ভারতের অফিসিয়াল ওয়েবসাইট https://pmjay.gov.in-এ যেতে হবে। এরপর স্ক্রিনের উপরের ডানদিকে ‘আমি কি যোগ্য’ অপশনে ক্লিক করতে হবে।
7
11
এরপরে ক্যাপচা পূরণ করে মোবাইল নম্বর দিতে হবে। ফোনে একটি ওটিপি আসবে সেটি দিয়ে লগইন করতে হবে।
8
11
এরপর স্ক্রিনে প্রকল্পের নাম, রাজ্যের নাম, উপ-প্রকল্পের নাম, জেলার নাম, আধার নম্বর এবং পরিবারের কোনও সদস্যের নাম অথবা রেশন কার্ড নম্বর লিখতে হবে।
9
11
এরপর আধার দিয়ে আবার ভেরিফাই করতে হবে। এর পরে স্ক্রিনে আসা ক্যাপচাটিও পূরণ করতে হবে।
10
11
এই ভাবে মাত্র কয়েক মিনিটেই মধ্যেই জানিয়ে দেবে যে আপনার নাম এই প্রকল্পের তালিকায় আছে কি না।
11
11
আপনি যোগ্য হলে, আপনার নাম এবং পরিবারের অন্যান্য যোগ্য সদস্যদের বিবরণ স্ক্রিনে দেখা যাবে। আপনি সেখান থেকে আয়ুষ্মান কার্ডের জন্য আবেদন করতে পারবেন।