ক্ষমতায় এসেই রাজ্যে বিজেপি সরকার জানিয়েছে, শীঘ্রই আয়ুষ্মান ভারত চালু হবে বাংলায়। কার্ড দেওয়াও শুরু হবে কিছুদিনের মধ্যে।
2
19
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, ৮ জুন কেন্দ্রীয় সরকারের সঙ্গে একটি মউ স্বাক্ষর হবে রাজ্যের। তারপরেই যাবতীয় কাজকর্ম শুরু হবে।
3
19
জানা গিয়েছে, ইতিমধ্যেই কেন্দ্রের তরফে এই প্রকল্পের জন্য ৯৭৬ কোটি টাকা রাজ্যের কাছে এসে পৌঁছেছে।
4
19
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, ‘আমরা পোর্টালে এনরোলমেন্ট এর কাজ শুরু করেছি। জুলাই থেকে আয়ুষ্মান কার্ড দেওয়ার কাজ শুরু হবে।’
5
19
রাজ্য সরকারের তরফে স্পষ্ট করা হয়েছে, যতদিন না আয়ুষ্মান ভারত পুরোদমে চালু হচ্ছে ততদিন স্বাস্থ্যসাথী কার্ড চালু থাকবে।
6
19
আয়ুষ্মান ভারতের কার্ড চালু হয়ে গেলে স্বাস্থ্যসাথী কার্ড রূপান্তরিত হয়ে যাবে আয়ুষষ্মান কার্ডে। এর অধীনে বার্ষিক ৫ লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস পরিষেবা পাওয়া যাবে।
7
19
তবে সকলে এই প্রকল্পের যোগ্য নন। দরিদ্র পরিবার, তফসিলি জাতি ও উপজাতি এবং ৭০ বছরের বেশি বয়সি সমস্ত প্রবীণ নাগরিক সুবিধা পাবেন।
8
19
আপনি এই প্রকল্পের যোগ্য কিনা তা ফর্ম ফিল আপের সময়েই বিবেচনা করা হবে। চলুন জেনে নেওয়া যাক, কীভাবে আয়ুষ্মান কার্ডের জন্য আবেদন করবেন।
9
19
প্রথমে অফিশিয়াল ওয়েবসাইট বা অ্যাপে লগ ইন করতে হবে। সেখানে দুটি অপশন আসবে। একটি সুবিধাভোগী এবং অন্যটি অপারেটর।
10
19
কার্ড বানাতে হলে সুবিধাভোগী অপশনে যেতে হবে। এরপর ক্যাপচা কোড এবং মোবাইল নম্বর দিলে ওটিপি আসবে।
11
19
ওটিপি দিয়ে লগ ইন করার পর আপনাকে স্কিম বেছে নিতে হবে। আয়ুষ্মান কার্ড করার জন্য বেছে নিতে হবে পিএমজেওয়াই স্কিমটি।
12
19
এরপর রাজ্যের নাম নির্বাচন করতে হবে। রাজ্য বিশেষে আলাদা আলাদা স্কিম হয়। ওয়েবসাইট বা অ্যাপেই আপনি সেই তালিকা দেখতে পাবেন।
13
19
এরপর, আপনার জেলার নাম নির্বাচন করুন। সেখানে বিওসি কর্মী কার্ড বা রেশন কার্ডের বিবরণ দিতে হবে।
14
19
রেশন কার্ড বেছে নিলে রেশন কার্ড আইডি নম্বরটি লিখতে হবে। তারপর আবার ক্যাপচা দিয়ে নিচে সার্চ অপশন দেওয়া আছে।
15
19
সার্চ অপশনে ক্লিক করলে যদি দেখায়, ‘কোনও সুবিধাভোগী পাওয়া যায়নি’। তাহলে বুঝতে হবে আয়ুষ্মান ভারত যোজনার তালিকায় আপনার নাম নেই।
16
19
সেক্ষেত্রে, আয়ুষ্মান ভারত যোজনার অধীনে আপনার কার্ড ইস্যু করা হবে না। আপনি এই প্রকল্পের সুবিধার জন্য যোগ্য নন।
17
19
কিন্তু যদি নাম আয়ুষ্মান ভারত যোজনা প্রকল্পের অধীনে থাকে তাহলে নিচে একটি পরিবারের নাম থাকবে। সেখানে ক্লিক করলেই আপনি আপনার পরিবারের তথ্য পাবেন।
18
19
নতুন কার্ড তৈরি করার জন্য আয়ুষ্মান ভারত যোজনার পক্ষ থেকে একটি নতুন পোর্টাল চালু করা হচ্ছে। সেখানে লগ ইন করে কার্ড বানানো যাবে।
19
19
কিন্তু তার আগে অফিশিয়াল ওয়েবসাইটে লগ ইন করে যোগ্যতা যাচাই করে নিতে হবে। আপনার নাম যোগ্য বিবেচিত হলে কার্ডের জন্য আবেদন করা যাবে।