দেশের প্রবীণ নাগরিকদের সুস্থ, নিরাপদ এবং মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে একাধিক কল্যাণমূলক প্রকল্প চালু করেছে কেন্দ্রীয় সরকার। অটল বয়ো অভ্যুদয় যোজনার আওতায় বর্তমানে আবাসন, স্বাস্থ্যসেবা, সহায়ক সরঞ্জাম, জরুরি সহায়তা, প্রশিক্ষিত পরিচর্যাকারী এবং প্রযুক্তিনির্ভর পরিষেবাসহ বিভিন্ন সুবিধা দেওয়া হচ্ছে।
2
10
কেন্দ্রীয় সমাজকল্যাণ ও ক্ষমতায়ন মন্ত্রকের তথ্য অনুযায়ী, ২০২১-২২ অর্থবর্ষ থেকে এখন পর্যন্ত এল্ডারলাইন হেল্পলাইনের মাধ্যমে ৮.৪১ লক্ষেরও বেশি প্রবীণকে সহায়তা করা হয়েছে। পাশাপাশি রাষ্ট্রীয় বয়োশ্রী যোজনার অধীনে ৭.৬৮ লক্ষের বেশি প্রবীণ বিনামূল্যে সহায়ক সরঞ্জাম পেয়েছেন।
3
10
অটল বয়ো অভ্যুদয় যোজনা হল কেন্দ্রীয় সরকারের একটি ছাতার নিচের প্রকল্প, যার মাধ্যমে প্রবীণ নাগরিকদের জন্য বিভিন্ন সামাজিক সুরক্ষা ও কল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়ন করা হয়। লোকসভায় লিখিত জবাবে কেন্দ্রীয় সমাজকল্যাণ ও ক্ষমতায়ন প্রতিমন্ত্রী বি. এল. বর্মা এই প্রকল্পগুলির অগ্রগতির তথ্য তুলে ধরেছেন।
4
10
ইন্টিগ্রেটেড প্রোগ্রাম ফর সিনিয়র সিটিজেনসের অধীনে যোগ্য সংস্থাগুলিকে আর্থিক সহায়তা দিয়ে পরিচালনা করা হচ্ছে। এখানে থাকছে প্রবীণ নিবাস, কন্টিনিউয়াস কেয়ার হোম, মোবাইল মেডিকেয়ার ইউনিট, ফিজিওথেরাপি ক্লিনিক।
5
10
এই প্রকল্পের লক্ষ্য হল অসহায় ও আর্থিকভাবে দুর্বল প্রবীণদের আবাসন, খাদ্য, স্বাস্থ্যসেবা, বিনোদন এবং সক্রিয় জীবনযাপনের সুযোগ নিশ্চিত করা। সরকার জানিয়েছে, ২০২১-২২ অর্থবর্ষ থেকে এখন পর্যন্ত ৬.৯৮ লক্ষেরও বেশি প্রবীণ এই প্রকল্পের সুবিধা পেয়েছেন।
6
10
স্টেট অ্যাকশন প্ল্যান ফর সিনিয়র সিটিজেনস মাধ্যমে বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে তাদের স্থানীয় চাহিদা অনুযায়ী প্রবীণ কল্যাণমূলক প্রকল্প বাস্তবায়নে আর্থিক ও প্রশাসনিক সহায়তা দেওয়া হচ্ছে। ২০১৯-২০ অর্থবর্ষ থেকে এই কর্মসূচি চালু রয়েছে।
7
10
রাষ্ট্রীয় বয়োশ্রী যোজনা অধীনে বয়সজনিত শারীরিক সমস্যায় ভোগা এবং মাসিক আয় ১৫,০০০ টাকা পর্যন্ত এমন প্রবীণ নাগরিকদের বিনামূল্যে বিভিন্ন সহায়ক সরঞ্জাম ও সহায়ক জীবনযাপনের উপকরণ দেওয়া হয়। এই প্রকল্পে ২০২১-২২ অর্থবর্ষ থেকে এখন পর্যন্ত ৭,৬৮,৭৪৯ জন প্রবীণ উপকৃত হয়েছেন।
8
10
প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত চালু থাকা এল্ডারলাইন হেল্পলাইন প্রবীণদের তথ্য, পরামর্শ, মানসিক সহায়তা এবং নির্যাতন বা বিপদের ক্ষেত্রে জরুরি হস্তক্ষেপের পরিষেবা দেয়। ২০২১ সালের ১ অক্টোবর চালু হওয়ার পর থেকে দেশের ৩৪টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ৮.৪১ লক্ষেরও বেশি প্রবীণকে এই হেল্পলাইন সহায়তা করেছে।
9
10
সিনিয়রকেয়ার এজিং গ্রোথ ইঞ্জিন উদ্যোগের মাধ্যমে প্রবীণদের জন্য প্রযুক্তিনির্ভর পরিষেবা তৈরি করা স্টার্টআপগুলিকে সর্বোচ্চ ১ কোটি টাকা পর্যন্ত ইকুইটি সহায়তা দেওয়া হচ্ছে। সরকারি তথ্য অনুযায়ী, এই প্রকল্পে ইতিমধ্যেই ৯টি স্টার্টআপ আর্থিক সহায়তা পেয়েছে।
10
10
কেন্দ্রীয় সরকার জানিয়েছে, প্রবীণ নাগরিকদের জন্য চালু থাকা প্রকল্পগুলির কার্যকারিতা নিয়মিত পর্যালোচনা করা হচ্ছে। পাশাপাশি ন্যাশনাল পলিসি অন ওল্ডার পার্সনস ১৯৯৯-এর ভিত্তিতে স্বাস্থ্যসেবা, আর্থিক নিরাপত্তা, সহায়ক বাসস্থান, ডিজিটাল অন্তর্ভুক্তি এবং সক্রিয় বার্ধক্য নিশ্চিত করার লক্ষ্যে ভবিষ্যতেও এই উদ্যোগগুলি আরও শক্তিশালী করা হবে।