'আমার উন্মুক্ত শরীর দেখে নারী নয় পুরুষরাই বেশি...,' এ কী বলে বসলেন ‘লায়লা মজনু’র নায়ক অবিনাশ?
নিজস্ব সংবাদদাতা
১৮ এপ্রিল ২০২৬ ১১ : ৫৫
শেয়ার করুন
1
8
দর্শকের চোখে বলিউডের নতুন প্রজন্মের অন্যতম প্রতিভাবান অভিনেতা হলেন অবিনাশ তিওয়ারি। ‘লায়লা মজনু’ থেকে ‘বুলবুল’, 'ও রোমিও'র মতো ছবিতে নিজের অভিনয়ের দক্ষতায় তিনি বারবার দর্শকদের মুগ্ধ করেছেন।
2
8
'লায়লা মজনু' ছবিতে অভিনয় করার পর থেকেই অবিনাশ তিওয়ারি বহু মহিলা দর্শকের হার্টথ্রব। ছবিটি আবার প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার পর তিনি আরও বেশি জনপ্রিয়তা পেয়েছেন।
3
8
'মডগাঁও এক্সপ্রেস'-এর মতো হিট ছবি বা 'ও রোমিও'-র মতো বড় প্রজেক্টে কাজ করে তিনি এখন মেইন স্ট্রিম ছবির সফল অভিনেতা।
4
8
খুব শীঘ্রই মুক্তি পেতে চলেছে তাঁর নতুন ছবি— 'গিন্নি ওয়েডস সানি ২'। অনুরাগীরা এক্ষেত্রে লক্ষ্য করেছেন, এই নিয়ে তৃতীয়বার পর্দায় অবিনাশকে শার্টলেস অবতারে দেখা যাবে।
5
8
স্বাভাবিকভাবেই মনে হতে পারে, এমন সুঠাম চেহারায় তিনি নারীমহলে দারুণ সাড়া ফেলছেন। কিন্তু অবিনাশ মজার ছলে জানালেন, বিষয়টা মোটেও তেমন নয়। সম্প্রতি এক সাক্ষাৎকারে অবিনাশ জানান, পর্দায় তাঁকে যখন শার্টলেস বা উন্মুক্ত শরীরে দেখা যায়, তখন নারীদের চেয়ে পুরুষ অনুরাগীদের কাছ থেকেই তিনি বেশি প্রশংসা পান!
6
8
অবিনাশ জানান, বর্তমান যুগে পুরুষরাও তাঁদের শরীরের গঠন বা ফিটনেস নিয়ে অত্যন্ত সচেতন। তাই কোনও অভিনেতা যখন কঠোর পরিশ্রম করে পেশিবহুল শরীর তৈরি করেন, তখন অন্য পুরুষরা সেই পরিশ্রমের মূল্যায়ন করতে বেশি উৎসাহী হন।
7
8
অভিনেতার কথায়, "আমি যখনই ইনস্টাগ্রামে আমার কোনও শার্টলেস ছবি দিই বা সিনেমায় সেরকম দৃশ্যে অভিনয় করি, আমার ইনবক্সে পুরুষদের প্রশংসায় ভরে যায়। তারা জানতে চায় আমার ডায়েট প্ল্যান বা ওয়ার্কআউট রুটিন সম্পর্কে।"
8
8
ওই সাক্ষাৎকারে অবিনাশ মজার ছলে ও বলেন, “এখন আমার মনে হচ্ছে, শুধুমাত্র আকাঙ্ক্ষিত পুরুষ হয়ে ওঠার জন্যই একটা ছবি করা দরকার। আমি এমন একটা দৃশ্য করতে চাই যেখানে আমি পুল থেকে উঠে আসব আর মেয়েরা আমার দিকে হাঁ করে তাকিয়ে থাকবে।”