আর কয়েক সপ্তাহ পরেই বাংলা-সহ চার রাজ্য, ও কেন্দ্রশাসিত অঞ্চলে নির্বাচন। রবিবার নির্বাচন ও ফলাফলের দিন ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ভোটের আগেই কি ভোটার কার্ড হারিয়ে ফেলেছেন?
2
8
তবুও দুশ্চিন্তার কারণ নেই। ভোটার কার্ড ছাড়াও ভোটকেন্দ্রে গিয়ে নিশ্চিন্তে ভোট দিতে পারবেন। তবে মানতে হবে কয়েকটি নিয়ম।
3
8
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, যদি ভোটার কার্ড হারিয়ে যায়, ভোটকেন্দ্রে ভোটার কার্ড নিয়ে যেতে ভুলে যান, তা সত্ত্বেও ভোট দিতে পারবেন।
4
8
ভোটার কার্ড ছাড়াই কি ভোট দিতে পারবেন? নির্বাচন কমিশন জানিয়েছে, হ্যাঁ। ভোটার কার্ড ছাড়াই ভোটকেন্দ্রে গিয়ে ভোট দেওয়া যাবে। তবে বাধ্যতামূলক হল, ভোটার তালিকায় নাম থাকা। ভোটার তালিকায় যদি নাম না থাকে, তাহলে ভোটার কার্ড থাকলেও ভোট দিতে পারবেন না।
5
8
ভোটার কার্ড হারিয়ে গেলে, অন্য কোনও পরিচয়পত্র সঙ্গে নিয়ে যেতে হবে। পোলিং অফিসার অন্যান্য পরিচয়পত্র খতিয়ে দেখার পর ভোট দেওয়ার অনুমতি দিতে পারেন।
6
8
ভোটার কার্ড হারিয়ে গেলে, সরকার অনুমোদিত অন্য পরিচয়পত্র সঙ্গে নিয়ে ভোটকেন্দ্রে যেতে হবে। নির্বাচন কমিশন জানিয়েছে, আধার কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড, মনরেগা জব কার্ড, ব্যাঙ্ক অথবা পোস্ট অফিসের ছবি-সহ পাস বুক দেখাতে পারেন।
7
8
পাশাপাশি ছবি-সহ পেনশন ডকুমেন্ট, রাজ্য বা কেন্দ্রীয় সরকারি কর্মীদের সার্ভিস কার্ড, এনপিআর-র কোনও স্মার্ট কার্ড, ডিজিটাল ভোটার কার্ড পোলিং অফিসারকে দেখাতে পারেন ভোটাররা।
8
8
তবে মনে রাখতে হবে, সরকার অনুমোদিত পরিচয়পত্রের জেরক্স কপি বা স্ক্রিনশট দেখানো যাবে না। আসল পরিচয়পত্র দেখাতে হবে পোলিং অফিসারকে।